অস্ট্রিয়া-আলজেরিয়ার রোমহর্ষক ম্যাচটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন ম্যাচটি নাকি দুদলের সমঝোতার ফল। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অস্ট্রিয়ার কোচ রাল্ফ র্যাংনিক। আলজেরিয়ার বিপক্ষে রোমহর্ষক ৩-৩ ড্র কে কেন্দ্র করে যোগসাজশের যে অভিযোগ উঠেছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন অস্ট্রিয়ার কোচ র্যাংনিক। তার মতে, এই নাটকীয় ফলাফলই প্রমাণ করে যে দুই দলের মধ্যে কোনো পূর্বপরিকল্পনা ছিল না।ড্রয়ের ফলে অস্ট্রিয়া গ্রুপ ‘জে’-তে রানার্স আপ হিসেবে এবং আলজেরিয়া সেরা তৃতীয় দলগুল...