Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পপকর্ন

ফেসবুকে মেসি বন্দনা, তারকাদের উচ্ছ্বাস

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫২
ফেসবুকে মেসি বন্দনা, তারকাদের উচ্ছ্বাস

গ্রাফিকস: আগামীর সময়

লিওনেল মেসির হ্যাটট্রিকে ভর করে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। আকাশি-সাদাদের ঘিরে উন্মাদনায় ভাসছেন তারকারা। তাদের কথা লিখেছেন মীর রাকিব হাসান

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ফুটবল জাদুকর লিওনেল মেসির ঝলমলে পারফরম্যান্সে সাধারণ সমর্থকদের মতো উচ্ছ্বসিত দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন তারা।

যুক্তরাষ্ট্রে মাঠে বসেই খেলা দেখেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনেতা এফএস নাঈম দম্পতি, অভিনয়শিল্পী তানহা তাসনিয়া ইসলাম ও মন্দিরা চক্রবর্তী। খেলা শুরুর আগে ও পরে গ্যালারিতে তোলা বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

‘মেসি তুমি বিস্ময়’

চিত্রনায়িকা পরীমণি একটি পারিবারিক ছবি পোস্ট করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আর্জেন্টিনার জার্সি পরা ছেলের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার জয়ের পর ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্টে লেখেন, ‘ঠিক আছে, শুভরাত্রি।’ এর সঙ্গে আর্জেন্টিনার পতাকার ইমোজি জুড়ে দেন।

তার বোন অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ সকাল! বিশেষ করে আর্জেন্টিনা ভক্তদের জন্য।’

জয়ের সকালে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ছবি প্রকাশ করে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘জয়ে রাঙানো এক চমৎকার সকাল, সবাইকে শুভ সকাল!’

মেসি ফুটবলের প্রাণভোমরা। আমরা সত্যিই ভাগ্যবান, এই জাদুকরের খেলা দেখার সুযোগ পেয়েছি

অভিনেত্রী কেয়া পায়েল মেসির গোল উদযাপন করে লেখেন, ‘মেসিইইইই, লিও মেসিইইইই! সবসময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!’

অভিনেত্রী সালহা খানম নাদিয়া নিজের মেয়ে সানাকে নিয়ে টিভিতে ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ। সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপ যাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?’

মেসির ছবি শেয়ার করে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘শুভ সকাল! চিরচেনা মেসি।’ তিনি আরেকটি

স্ট্যাটাসে সংক্ষিপ্তভাবে জানিয়েছেন, ‘আজকে আর কোনো কথা হবে না।’

চিত্রলেখা গুহর ভাষায়, ‘ফুটবলের সমার্থক শব্দ লিওনেল মেসি। তুমি বিস্ময়।’

(বাঁ থেকে) তটিনী, নাদিয়া, তানহা, কেয়া

‘মেসি ফুটবলের প্রাণভোমরা’

‘লিওনেল মেসি ফুটবলের প্রাণভোমরা’

অভিনেতা খায়রুল বাসারের পোস্টে ছিল খুনসুটির সুর— ‘প্রথম দিনেই হ্যাটট্রিক! রাগ করলা?’

একই রকম রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ, ‘মেসি পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

অভিনেতা নিলয় আলমগীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু!’

জার্মানির সমর্থক হিসেবে পরিচিত অভিনেতা তৌসিফ মাহবুব আর্জেন্টিনার জার্সি পরে তোলা ছবি পোস্ট করে লেখেন, ‘জার্মানি ও আর্জেন্টিনা— আমার প্রিয় দুই দলের বিশ্বকাপ যাত্রা স্বপ্নের মতো শুরু।’

নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবলের প্রাণভোমরা। তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। আমরা সত্যিই ভাগ্যবান, এই জাদুকরের খেলা দেখার সুযোগ পেয়েছি।’

অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘হ্যাটট্রিক করে মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের সেরা।’

সংগীতশিল্পী তাসরীফ খান মেসির হ্যাটট্রিক দেখে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘সারা জীবনে বুক ফুলিয়ে বলব, আমরা মেসির খেলা দেখা প্রজন্ম। কী অসাধারণ হ্যাটট্রিক!’ অভিনেতা খায়রুল বাসার প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মজার ছলে লেখেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’

মেসির খেলায় মুগ্ধতা লুকাতে পারেননি ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত ঢালিউড অভিনেত্রী বুবলী। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’

লিওনেল মেসিবিশ্বকাপআলজেরিয়াফুটবলআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে