Agamir Somoy E-Paper
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

উপভোগ্য ম্যাচের আশায়...

জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৪৯
উপভোগ্য ম্যাচের আশায়...

গ্রাফিকস: আগামীর সময়

স্পেন ও বেলজিয়ামের ফরমেশন ভিন্ন। বেলজিয়াম ৪-২-৩-১ এবং স্পেন খেলে ৪-১-২-৩ বা ৪-৩-৩ ফরমেশনে। বেলজিয়ামের জন্য বড় দুঃসংবাদ ওনানার শেষ ম্যাচের চোট। ওনানাকে স্পেনের বিপক্ষে তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের বিকল্প অপশনগুলো থেকেই একজনকে চিন্তা করতে হবে।

স্পেন সাধারণত পজেশন বেজড কৌশলে খেলে এবং এই কৌশলে খেলে তারা সাধারণত অন্য দলগুলোকে তেমন সুযোগ দিতে চায় না। এটিকে আমরা বলি বল পজেশনকে ম্যানিপুলেট করা বা একচেটিয়াভাবে বল পজেশন নিজেদের দখলে রাখা। বেলজিয়ামের সঙ্গেও তারা একই কাজ করতে চাইবে। ওনানা যেহেতু নেই, সেক্ষেত্রে বেলজিয়াম ভানাকেনকে হয়তো খেলাবে। ভানাকেন শেষ ম্যাচে বদলি নেমে অসাধারণ খেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুই দলেরই খেলায় একটা মিল হচ্ছে তাদের প্রিন্সিপাল অ্যাটাকিং এবং ডিফেন্ডিং। আর এর মূল দায়িত্বটাই সেন্ট্রাল মিডফিল্ডের।

সেন্ট্রাল মিডফিল্ড যখন খেলার নিয়ন্ত্রণ নেবে, বল পজেশনটা নিজেদের দখলে নিতে পারবে, তারাই ম্যাচে এগিয়ে যাবে। স্পেনের হয়ে সাধারণত রোদ্রি খেলাকে ইনিশিয়েট করে পেছন থেকে এবং দানি ওলমো অথবা পেদ্রি থ্রুতে অ্যালেক্স বায়েনা বা লামিন ইয়ামালকে পৌঁছে দেন। কখনো ওয়ারসাবাল কিছুটা নিচে নেমে লিংকআপ করেন। স্পেনের খেলার ধরনটাই হচ্ছে পজেশন রেখে ওয়াইড এরিয়া থেকে ক্রস করা। স্পেন এরিয়াল ক্রস খুব একটা করে না। তারা লো ক্রস অথবা কাটব্যাক এগুলোতেই বেশি গুরুত্ব দেয়।

কারণটা হচ্ছে, তাদের এখন আর ফার্নান্দো তোরেস কিংবা আলভারো মোরাতার মতো স্ট্রাইকার নেই, যারা হেডে খুব ভালো ছিল। তাই লো ক্রস এবং কাটব্যাক বেশি খেলতে চায় তারা। আক্রমণে থাকা অবস্থায় তাদের দুই ফুলব্যাক পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া সবসময় দুই প্রান্তে সক্রিয় থাকেন। আর ফ্ল্যাঙ্ক অপারেশনে মূল ভূমিকায় থাকেন বায়েনা ও ইয়ামাল।

স্পেনকে থামাতে বেলজিয়ামের মূল চ্যালেঞ্জটা নিতে হবে ব্যাকলাইন ও মিডফিল্ড লাইনকে। দুই হোল্ডিং মিডফিল্ডার টিলেমান্স ও ভানাকেন এবং ব্যাকফোর মেখেলে, এনগোয়, কাস্তান ও ডি কাইপার। তাদের সঙ্গে মূল রক্ষাকর্তা হিসেবে কোর্তোয়া তো আছেনই। আমি মনে করি, এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে। আমি কিছুটা এগিয়ে রাখব স্পেনকে। স্পেনের খেলার যে ফ্লুইডিটি, তাদের অ্যাটাকিং এবং ডিফেন্ডিং ট্রানজিশনে যে ইফেক্টিভনেস এখন পর্যন্ত রয়েছে, সেটি যদি তারা ঠিকঠাক করতে পারে, অবশ্যই ম্যাচটা তাদের জন্য খুব কঠিন হবে না।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ২
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    ১০ জুলাই ২০২৬, ০০:১৩

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    ১০ জুলাই ২০২৬, ০১:০৬

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে

    ১০ জুলাই ২০২৬, ০১:১৭

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    ১০ জুলাই ২০২৬, ০১:৪০

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ১০ জুলাই ২০২৬, ০১:১৩

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    ১০ জুলাই ২০২৬, ০১:৫৩

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    ১০ জুলাই ২০২৬, ০১:১০

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    ১০ জুলাই ২০২৬, ০২:৩৯

    মাশহাদে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    মাশহাদে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    ১০ জুলাই ২০২৬, ০২:২৩

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    ১০ জুলাই ২০২৬, ০০:৫১

    ইরানের সামরিক স্থাপনায় একের পর এক বিস্ফোরণ

    ইরানের সামরিক স্থাপনায় একের পর এক বিস্ফোরণ

    ১০ জুলাই ২০২৬, ০৩:২২

    মাদক থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা

    মাদক থেকে বাঁচতে ইসলামের নির্দেশনা

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৭

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    ১০ জুলাই ২০২৬, ০৩:১৯

    বন্যাকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

    বন্যাকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

    ১০ জুলাই ২০২৬, ০০:৪৩

    গড়কাটি গ্রামে মিছিল নিয়ে হামলা, ছিল ‘অচেনা মুখ’

    গড়কাটি গ্রামে মিছিল নিয়ে হামলা, ছিল ‘অচেনা মুখ’

    ১০ জুলাই ২০২৬, ০৪:৫১

    advertiseadvertise