Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসে ফিরছে রাশিয়া-বেলারুশ, ক্ষুব্ধ ইউক্রেন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯
ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসে ফিরছে রাশিয়া-বেলারুশ, ক্ষুব্ধ ইউক্রেন

সংগৃহীত ছবি

ইউক্রেনে আগ্রাসনের জেরে ক্রীড়াঙ্গনে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল রাশিয়া। এই নিষেধাজ্ঞায় তাদের সঙ্গী ছিল তাদের প্রতিবেশী দেশ বেলারুশও। তবে ধীরে ধীরে উঠে যাচ্ছে তাদের সেই নিষেধাজ্ঞা। এবার ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অনুমতি পেলেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। এই দুদেশের অংশগ্রহণে অবশ্য ক্ষুব্ধ ইউক্রেন।

২০২২ সাল থেকেই আন্তর্জাতিক ও ঘরোয়া নানা ইভেন্টেই নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশ। ফিফা ও অলিম্পিক কমিটিসহ বড় সব সংস্থাই এই দুই দেশের অ্যাাথলেটদের খেলার অনুমতি দেয়নি। প্যারিস অলিম্পিকে অবশ্য নিষেধাজ্ঞার এক অংশ কেটে যায়। রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অংশ নেওয়ার অনুমতি পেয়েছিলেন এই আসরে। তবে তারা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারেননি, খেলতে হয়েছিল নিরপেক্ষ পরিচয়েই।

এবার ২০২৭ সালে হতে যাওয়া ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ওপর সাতশর বেশি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তাদের অন্তত চারটি ধারাবাহিক অ্যান্টি-ডোপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। এরপরই অ্যাথলেটরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি পাবেন।

ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ও দেশটির অলিম্পিক কমিটির প্রধান মিখাইল দেগতারেভ। তিনি জানিয়েছেন, এখন থেকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অন্যদের মতোই সমানভাবে প্রতিযোগিতা করতে পারবেন।

অন্যদিকে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসের এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে ইউক্রেন। দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী মাতভি বিদনায়ি জানিয়েছেন, ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সের নেওয়া এমন সিদ্ধান্ত ইউক্রেনের জন্য অপমানজনক। তার মতে, চার বছর ধরে চলমান যুদ্ধে নিহতদের প্রতি এটা অবমাননাকর।

ইউক্রেনের সংবাদ সংস্থা ইউক্রিনফর্মকে বিদানায়ি জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তটা ইউক্রেনের ৬৫০ -এর বেশি মারা যাওয়া অ্যাথলেটের স্মৃতিকে খাটো করছে। রাশিয়ার আগ্রাসনের কারণেই তারা আর কখনোই প্রতিযোগিতায় ফিরতে পারবে না।’

আগামী বছরের ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বুদাপেস্টে। এই প্রতিযোগিতায় সাঁতার, আর্টিস্টিক সাঁতার, ডাইভিং, হাই ডাইভিং, ওপেন ওয়াটার সাঁতার এবং ওয়াটার পোলো অন্তর্ভুক্ত থাকবে।  

ইউক্রেনরাশিয়াওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সবেলারুশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে