Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সমালোচকদের ডুলির বুড়ো আঙুল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮
শেয়ার করুন:
সমালোচকদের ডুলির বুড়ো আঙুল

হাভিয়ের কাবরেরার সময় যতটুকু এগিয়ে ছিল বাংলাদেশ, ঠিক ততটাই ছয় মাসে পিছিয়ে দিয়েছেন থমাস ডুলি। তারপরও থেমে নেই তিনি। একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেছেন, নিজের পক্ষে হাজারটা অজুহাত দাঁড় করাচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোড অব কন্ডাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বেফাঁস মন্তব্যও করে চলেছেন। এত কিছুর পরও এই কোচকে বাফুফে রাখবে কি না, সেটাই দেখার। আজ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় হবে জাতীয় দল ও কোচ থমাস ডুলির পারফরম্যান্সের কাটাছেঁড়া।

সাফ ব্যর্থতার পর যখনই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল, প্রতিবারই একটা কথাই বলেছেন— ডুলি ও জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে যেকোনো মন্তব্যই তিনি করবেন কমিটির সভা শেষে। তবে তাবিথের মতো সবাই নন। সম্প্রতি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাফে বাংলাদেশ দলের টিম লিডার ইকবাল হোসেন সরাসরি কোচের সমালোচনা করেছেন। সাফ ব্যর্থতায় কোচকে দায়ী করেছেন কাঠগড়ায়। জামাল ভূঁইয়া, শেখ মোরসালিনের মতো ফুটবলাররাও কোচকে পরোক্ষভাবে দায়ী করেছেন। কোচও নিয়মিত দিয়ে যাচ্ছেন পাল্টা জবাব। জামালের অভিযোগের জবাব দিতে গিয়ে ডুলি ‘অাগামীর সময়’কে বললেন, ‘হামজা কখনো এমন করত না। ওর (জামালের) উচিত তাকে অনুসরণ করা। আমি ওকে কার জায়গায় নামাব? হামজা, শমিত নাকি কাজেমের জায়গায়।’

জ্বরের কারণে ভুটানের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে সেরা ২৩-এ ছিলেন না শেখ মোরসালিন। তবে অসুস্থতা থেকে সেরে উঠেছিলেন। মুখিয়ে ছিলেন ঘরের মাঠে সাফ খেলতে। কোচ তাকে সুযোগই দেননি। এমনকি পাকিস্তানের বিপক্ষে ৮৬ মিনিটে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরতে দলের অন্যতম সেরা গোলদাতা মোরসালিনকে মাঠে পাঠাননি ডুলি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন মোরসালিন। ডুলিও পাল্টা জবাব দিয়েছেন। মোরসালিনের অনুশীলনে মনোযোগ না দেওয়া ও মাঠে নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, ‘আপনি তাকে জিজ্ঞেস করেন, গত ছয় মাসে কয়দিন অনুশীলন করেছে। তারপর আমাকে উত্তর দেন, সে খেলতে পারবে কি না। আপনি যদি দেশের হয়ে খেলতে
চান, তবে নিজের সবটুকু উজাড় করে দিতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দলের সেরাদের পুরোটা সময় মাঠে রাখার পক্ষে যুক্তি দিয়েছেন ডুলি। পাশাপাশি তার দাবি, পাকিস্তানের বিপক্ষে খেলার পরিকল্পনা ও কৌশলে ভুল ছিল না, তবে ফলাফল পক্ষে আসেনি, ‘গেম প্ল্যান ঠিক ছিল। খেলাও ঠিক ছিল। তবে ফলটা ঠিক আসেনি। প্রতিপক্ষের কয়েকজন শক্তিশালী ডিফেন্ডার অসাধারণ খেলেছেন। তাদের মধ্যে দুজন তো হামজার মতো খেলোয়াড় ছিল। অনেকটা সময় ওরা হামজাকে আটকে রাখতে পেরেছিল। ওরা আসলেই অসাধারণ খেলেছে। তবে মাঝমাঠের ফাঁকা জায়গায় বাংলাদেশের পাসিং ভালো হয়নি।’

হাভিয়ের কাবরেরাসমালোচকডুলিবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই