Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘রক দ্য বেবি’ ফিরবে এনদ্রিকে!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫৩
‘রক দ্য বেবি’ ফিরবে এনদ্রিকে!

বল জালে জড়াতেই ভোঁ দৌড়, এরপর দুই হাতে শিশুকে দোল খাওয়ানোর ভঙ্গি— ১৯৯৪ বিশ্বকাপে বেবেতোর এই আইকনিক উদযাপন ফুটবল ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে। আন্তর্জাতিক মিডিয়ায় যেটি ‘রক দ্য বেবি’ নামে পরিচিত। বিশ্বকাপ আবার ফিরেছে উত্তর আমেরিকায়। এবারও একই ভঙ্গিতে গোল উদযাপন হতে পারে বলে ধারণা বেবেতোর। তার বাজিটা ব্রাজিল ফরোয়ার্ড এনদ্রিককে নিয়ে।

১৯৯৪ সালে চতুর্থ বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। সেলেসাওদের সাফল্যযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বেবেতো। রোমারিওর সঙ্গে জুটি বেঁধে আক্রমণে গতি দিয়েছিলেন তিনি। বিশ্বকাপ জয়ের পথে করেছিলেন তিন গোল। তবে ৯ জুলাই কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্রাজিলের ৩-২ গোলে জেতার ম্যাচের গোলটি স্মরণীয় হয়ে আছে বেবেতোর কাছে।

দুদিন আগেই তৃতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ছেলের পৃথিবীতে আসার আনন্দ সেদিন প্রকাশ করেছিলেন ওই উদযাপনে। এখন প্রশ্ন আসতে পারে, তার ওই মুহূর্তের সঙ্গে এনদ্রিকের সম্পর্ক কী? প্রথমত তিনি ব্রাজিলিয়ান, এর ওপর বাবা হতে যাচ্ছেন তিনিও। সে কারণেই প্রথমবার বিশ্বকাপে খেলার আনন্দের মধ্যে এনদ্রিক গোল করতে পারলে ‘রক দ্য বেবি’ আরেকবার বিশ্বমঞ্চে ফিরবে বলে মনে করছেন বেবেতো।

এনদ্রিকের স্ত্রী গাব্রিয়েলি মিরান্দার গর্ভে ছেলেসন্তান। তাদের প্রথম সন্তান জুলাই অথবা আগস্টে পৃথিবীর আলো দেখবে। ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকা এনদ্রিক গোল পেলে অনাগত সন্তানের জন্য কিছু একটা করতে চাইবেন— ফিফা ডটকমে দেওয়া সাক্ষাৎকারে বেবেতোর বক্তব্য সে রকমই, ‘সব দিক থেকে আমি ওকে (এনদ্রিক) সমর্থন করি। আশা করছি, বিশ্বকাপে সে ভালো অবস্থানে থাকবে এবং গোল পাবে। যদি গোল করে, তাহলে অবশ্যই ওর শিশুসন্তান ও স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো উচিত। সর্বোপরি পরিবারই সবকিছু।’

সদ্য শেষ হওয়া মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে খেলেছেন এনদ্রিক। ফরাসি লিগে আলো ছড়িয়ে জায়গা পেয়েছেন কার্লো আনচেলত্তির দলে। ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ড বিশ্বকাপে প্রভাব বিস্তার করবে বলে বিশ্বাস বেবেতোর, ‘এনদ্রিক সবসময় দলে নিজের প্রভাব ফেলতে ও উদ্দীপনা আনতে জাগ্রত থাকে। সে বিশেষ প্রতিভাবান। কিছুদিন আগে দেখা হয়েছিল যুক্তরাষ্ট্রে, আমার কাছে এসেছিল, তাকে কিছু পরামর্শ দেওয়ার সুযোগ হয়েছিল আমার।’

বিশ্বকাপে এনদ্রিকের জন্য গলা ফাটানোর প্রস্তুতি নিচ্ছেন বেবেতো, ‘আমি ওকে উৎসাহ দেব, চাইব ও যেন ওর সর্বস্ব দিয়ে খেলে; কারণ ওর মধ্যে সত্যিকারের দৃঢ়তা আছে। ও কোনো কিছুতেই বিচলিত হয় না। আনচেলত্তিও স্বীকার করেন, এনদ্রিক ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্বকাপে।’

১৪ জুন মরক্কো ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। ফুটবল মহাযজ্ঞে ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে সাফল্য খুঁজতে সেলেসাওদের দায়িত্বে এবার আনচেলত্তি। অভিজ্ঞ ইতালিয়ান কোচের ছোঁয়ায় ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন ব্রাজিলিয়ানদের। এই স্বপ্নযাত্রায় এনদ্রিক রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এরই মধ্যে ব্রাজিলের জার্সিতে ঝলক দেখিয়েছেন তিনি। এবার বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার পালা।

আর এই মিশনে গোল পেলে ‘রক দ্য বেবি’র মতো কোনো উদযাপন করতেই পারেন এনদ্রিক!

রক দ্য বেবিএনদ্রিকবিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    advertiseadvertise