এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে
ইস্ট বেঙ্গলের কাছে ৪ গোলে হারল রাজশাহী স্টারস

সংগৃহীত ছবি
এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হল রাজশাহী স্টারসের। ইস্ট বেঙ্গলের বিপক্ষে ভালো খেলার স্বপ্ন ছিল। তাদের। কিন্তু আজ প্রথম ম্যাচে ভারতীয় এই ক্লঅব ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহীকে। গোলমুখে কলকাতার দলের শট ছিল ১৫টি, এর ছয়টি ছিল লক্ষ্যে। ২০ আগস্ট একই মাঠে সাবাহ এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।
মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে লড়াই করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল। বিরতির আগেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ইস্ট বেঙ্গল। জোড়া গোল করেছেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। একটি করে গোল আস্তাম ওরাওন ও সৌমিয়া গুগুলোথ।
মাঝমাঠে অকার্যকর ছিলেন মনিকা চাকমা ও মারিয়া মান্ডা। শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনরাও ছিলেন নিষ্প্রভ। এই সুযোগটাই কাজে লাগিয়েছে ইস্ট বেঙ্গল।
নবম মিনিটেই ইস্ট বেঙ্গলের হয়ে পেনাল্টি থেকে গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাওন। মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েেএগিয়ে যাওয়া আস্তামকে আটকাতে পারেননি শাহেদা আক্তার রিপা। ঠান্ডা মাথায় রুপনা চাকমাকে পরাস্ত করেন তিনি।
৩৭ মিনিটে রাজশাহী স্টারসের নেপালি ডিফেন্ডার বিমলা বিকের ভুলে তৃতীয় গোলটি করেন আনোকি। ৭১ মিনিটে সৌমিয়া গুগুলোথের নেওয়া শট রুপনার হাত ফসকে জালে জড়ালে ৪-০ ব্যবধানের বড় জয় পায় ইস্ট বেঙ্গল।







