Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সাফের লোগোতে গোটা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ২০:৪৪
শেয়ার করুন:
সাফের লোগোতে গোটা বাংলাদেশ

ছবি: আগামীর সময়

৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হবে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সাত দল নিয়ে হবে এ মর্যাদার আসর। শনিবার টুর্নামেন্টের নান্দনিক লোগো প্রকাশ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম যোগ করে এবারে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। প্রকাশিত লোগোটি ফুটবল সদৃশ। খালি চোখে না রঙের লোগোতে ফুটে উঠেছে ২৬ সংখ্যাটি। তবে এই লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে গোটা বাংলাদেশকে।

একটি গতিশীল গাণিতিক নকশার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই লোগোতে। বাংলাদেশের জাতীয় পতাকার আইকনিক লাল ও সবুজ তো আছেই এ দেশের বিখ্যাত সব স্থান এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বহনকারী বস্তু স্থান পেয়েছে লোগোটিতে।
শনিবার লোগো উন্মোচন অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পদাক পুরুষোত্তম কাট্টাল লোগোটির ব্যাখ্যা দিয়েছেন।



এই লোগোতে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের শরীরের ডোরাকাটা দাগগুলোকে প্রতিফলিত করে। বাঘ দিয়ে অদম্য আধিপত্য, ভয়হীন শক্তি এবং অ্যাথলেটদের চঞ্চলতা বোঝানো হয়েছে, যা মাঠে বিজয়ের লক্ষ্যে লড়াই করা ফুটবলারদের অবিচল সাহস এবং নিশ্চিত জয়ের তাড়নাকে নিখুঁতভাবে তুলে ধরে। বাংলাদেশের ঐতিহ্য বোঝাতে এই লোগোতে স্থান দেওয়া হয়েছে আহসান মঞ্জিল, কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা এবং ষাট গম্বুজ মসজিদের মতো আইকনিক ল্যান্ডমার্কগুলোকে। এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় সংসদ ভবনকে কেন্দ্রে রেখে ইতিহাস, আধুনিকতা এবং ঐতিহ্যবাহী আলপনাকে এক গর্বিত দৃশ্যমান বর্ণনায় গাথা হয়েছে লোগোতে।

লোগোতে আদিবাসীদের নিত্য ব্যবহৃত ঐতিহ্যবাহী পোশাক তাঁতের থামি রাখা হয়েছে। আদিবাসীদের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতের থামিতে ব্যবহৃত নকশা রয়েছে এই লোগোতে, যা দেশের পার্বত্য অঞ্চলের অনন্য সাংস্কৃতিক অবদান ও শিল্পকলাকে সম্মান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধ জাতিগত বৈচিত্র্যকে গর্বের সঙ্গে তুলে ধরে।

লোগোতে সবুজ ও সবুজময় বন্য নকশাগুলো দিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে ফুটিয়ে তোলা হয়েছে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলও এই লোগোতে স্থান দেওয়া হয়েছে মূলত এ দেশের পাহাড়ি কন্যাদের ফুটবলের মধ্য দিয়ে উত্তরণের গল্পকে সম্মান জানাতে।

জাতীয় ফুল শাপলা, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারও আছে এই লোগোতে। শনিবার সাফের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম ছাড়াও অন্যান্য দেশের কূটনৈতিক ব্যক্তিরা লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাফ চ্যাম্পিয়নশিপবাংলাদেশ ফুটবলকক্সাবাজারসুন্দরবনজাতীয় স্মৃতিসৌধজাতীয় সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য