Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মুসিয়ালাকে নিয়ে বায়ার্নের আচরণে ক্ষুব্ধ সাবেক তারকারা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৩১
শেয়ার করুন:
মুসিয়ালাকে নিয়ে বায়ার্নের আচরণে ক্ষুব্ধ সাবেক তারকারা

সংগৃহীত ছবি

জামাল মুসিয়ালার বেতন নিয়ে প্রকাশ্যে আলোচনা করে নতুন করে সমালোচনার মুখে পড়েছে বায়ার্ন মিউনিখ। এবার জার্মানির সাবেক দুই ফুটবলার মাইক ফ্রানৎজ ও স্টেফান এফেনবার্গ ক্লাবটির আচরণের কড়া সমালোচনা করেছেন। এফেনবার্গের মতে, মুসিয়ালার সঙ্গে এমন আচরণের জন্য বায়ার্নের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

মুসিয়ালাকে ঘিরে বায়ার্ন কর্মকর্তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ভালোভাবে নেননি ফ্রানৎজ। স্পোর্ট১-এর একটি অনুষ্ঠানে ভিডিভির এই সহসভাপতি বলেন, ‘ক্লাবের আচরণ শোভনীয় নয় বরং তা একপর্যায়ে বুলিংয়ের পর্যায়ে চলে গেছে।‘

ফ্রানৎজের সমালোচনার লক্ষ্য ছিলেন বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস, প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেন এবং কার্ল-হাইনৎস রুমেনিগে। তবে কোচ ভিনসেন্ট কোম্পানি ও ক্রীড়া পরিচালক ম্যাক্স এবার্লকে এই সমালোচনার বাইরে রেখেছেন তিনি।

বিশেষ করে মুসিয়ালার শারীরিক অবস্থা ও বেতনের বিষয়টি প্রকাশ্যে একসঙ্গে আলোচনায় আনার বিরোধিতা করেছেন ফ্রানৎজ। তার মতে, চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য মুসিয়ালাকে যে কঠিন সময় পার করতে হয়েছে সেটিও বিবেচনায় রাখা উচিত। এ প্রসঙ্গে বায়ার্নের সাবেক ফুটবলার সেবাস্তিয়ান ডাইসলারের উদাহরণও টানেন তিনি। মিউনিখে খেলার সময় ডাইসলারকে ঘিরে জনসমক্ষে তৈরি হওয়া চাপের কথা স্মরণ করিয়ে দিয়ে ফ্রানৎজ বোঝাতে চেয়েছেন এমন পরিস্থিতি একজন খেলোয়াড়ের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

একই অনুষ্ঠানে বায়ার্নের সাবেক অধিনায়ক এফেনবার্গও ক্লাবের অবস্থানের বিরোধিতা করেন, ‘একজন খেলোয়াড় যখন চোটে পড়েন, তখন আপনাকে তাকে নিজের ছায়ায় আগলে রাখতে হবে এবং রক্ষা করতে হবে—সব দিক থেকেই। বিশেষ করে জনসমক্ষে।’

ক্লাবের পক্ষ থেকে বিষয়টি যেভাবে সামলানো হয়েছে, সেটিকে বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছেন এফেনবার্গ। তার মতে, দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রকাশ্যে নিজেদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা উচিত। পাশাপাশি মুসিয়ালার কাছেও ক্ষমা চাওয়া প্রয়োজন।

প্রায় দুই মাস চোটের কারণে মাঠের বাইরে থাকার পর গত শুক্রবার এফসি কোলনের বিপক্ষে ফেরেন মুসিয়ালা। ম্যাচের পর বায়ার্নের পক্ষ থেকে তার পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়। এমনটাও বলা হয় যে আগের ছন্দে ফিরতে না পারলে তার বেতন নিয়ে আলোচনা হতে পারে। এর আগে উলি হোয়েনেসের প্রকাশ্য মন্তব্য থেকেই বিষয়টি নিয়ে বিতর্কের শুরু।

বায়ার্নের বার্ষিক সাধারণ সভা শেষে ড্রেসেন ২০৩০ সাল পর্যন্ত মুসিয়ালার সঙ্গে থাকা চুক্তির প্রসঙ্গ সামনে আনেন। একই সঙ্গে খেলোয়াড়ের ওপর চাপ তৈরির চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগও অস্বীকার করেন তিনি।

এর আগে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রোও বায়ার্ন কর্মকর্তাদের প্রকাশ্য মন্তব্যের সমালোচনা করেছিল। এবার জার্মানির সাবেক দুই ফুটবলারের বক্তব্যেও সেই একই উদ্বেগ উঠে এসেছে।

জামাল মুসিয়ালাবায়ার্ন মিউনিখমাইক ফ্রানৎজস্টেফান এফেনবার্গউলি হোয়েনেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার