জামাল মুসিয়ালার বেতন নিয়ে প্রকাশ্যে আলোচনা করে নতুন করে সমালোচনার মুখে পড়েছে বায়ার্ন মিউনিখ। এবার জার্মানির সাবেক দুই ফুটবলার মাইক ফ্রানৎজ ও স্টেফান এফেনবার্গ ক্লাবটির আচরণের কড়া সমালোচনা করেছেন। এফেনবার্গের মতে, মুসিয়ালার সঙ্গে এমন আচরণের জন্য বায়ার্নের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।মুসিয়ালাকে ঘিরে বায়ার্ন কর্মকর্তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ভালোভাবে নেননি ফ্রানৎজ। স্পোর্ট১-এর একটি অনুষ্ঠানে ভিডিভির এই সহসভাপতি বলেন, ‘ক্লাবের আচরণ শোভনীয় নয় বরং তা একপর্যায়ে বুলিংয়ের পর্যায়ে চলে গেছে।‘ফ্রানৎজের সমা...