জার্মান ফুটবলের অন্যতম প্রতিভাবান মুখ জামাল মুসিয়ালার ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বায়ার্ন মিউনিখের এই তারকা মিডফিল্ডারের শারীরিক সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা সহজ হবে না বলে মনে করছেন ক্লাবটির সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস। চিকিৎসার মাধ্যমে অসুস্থতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও মুসিয়ালা আবার আগের মতো পারফর্ম করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।জার্মান সংবাদমাধ্যম বিআর২৪-কে দেওয়া সাক্ষাৎকারে হোয়েনেস বলেন, ‘মুসিয়ালার অসুস্থতা এমন ধরনের যা সহজে সেরে ওঠার নয়। তবে সঠিক চিকিৎসায় পর...