Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

শিরোপাও জিততে পারে মরক্কো!

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৫
শিরোপাও জিততে পারে মরক্কো!

ছবি: আগামীর সময়

২০২২ বিশ্বকাপে তাদের অবিশ্বাস্য যাত্রা মুগ্ধ করেছিল ফুটবলবিশ্বকে। অ্যাটলাস লায়ন্স মরক্কো সেবার ইতিহাস গড়ে পা রেখেছিল সেমিফাইনালে। সেই মরক্কোর স্বপ্নযাত্রা চলছে এই আসরেও। শেষ ১৬-এর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে আশরাফ হাকিমির দল। আবারও তাই সেমির স্বপ্ন বুনছে তারা।

ব্রাজিলের সঙ্গে ‘সি’ গ্রুপে পড়েছিল মরক্কো। প্রথম ম্যাচেই তারা সেলেসাওদের রুখে দিয়েছিল ১-১ ব্যবধানে। ব্রাজিলের সঙ্গে পয়েন্ট সমান হলেও শেষ পর্যন্ত গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়ে নকআউটে পা রাখে তারা।

শেষ ৩২-এর নাটকীয় ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে পা রাখে মরক্কো। এই রাউন্ডে তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক কানাডা। যোগ করা সময়ের শেষ মিনিটে সাইবারির বদলি হয়ে নামা রাহিমির গোলে ৩-০ ব্যবধানে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে মরক্কো। এর আগে জোড়া গোল করেন আজ্জেদিন ওনাহি। দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে।

কানাডাকে হারানোর এই ম্যাচে মরক্কো গড়েছে বেশ কিছু রেকর্ড। এবারের বিশ্বকাপে চারটি অ্যাসিস্ট করলেন ব্রাহিম দিয়াজ। বিশ্বকাপের এক আসরে চারটি বা তার বেশি অ্যাসিস্ট করা আফ্রিকার প্রথম ফুটবলার তিনি। আর মরক্কোর হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ডটিও রিয়াল মাদ্রিদ তারকার।

সব মিলিয়ে অ্যাটলাস লায়ন্সরা অপরাজিত আছে ৩৪ ম্যাচে। নিজেদের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে চারটি নকআউট ম্যাচ জিতল তারা, যা আফ্রিকার বাকি সব দলের জয়ের সমান

বিশ্বকাপের নকআউট ম্যাচে একাধিক গোল করা আফ্রিকার চতুর্থ ফুটবলার হলেন ওনাহি। ১৯৩৪ সালে মিসরের আবদেল রাহমান ফাওজি, ১৯৯০ সালে ক্যামেরুনের রজার মিলার এবং ২০০২ সালে সেনেগালের হেনরি কামারা এই স্বাদ পেয়েছিলেন।

নিজেদের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে চারটি নকআউট ম্যাচ জিতল তারা, যা আফ্রিকার বাকি সব দলের জয়ের সমান। নকআউটে একটি করে ম্যাচ জিততে পেরেছে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২), ঘানা (২০১০) ও মিসর (২০২৬)।

এই বিশ্বকাপে শুধু নয়, সব মিলিয়ে অ্যাটলাস লায়ন্সরা অপরাজিত আছে ৩৪ ম্যাচে! হাকিমিদের এই অবিশ্বাস্য জয়যাত্রা দেখে অনেকেই বলছেন, মরক্কোও এই আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদার। ইতিহাস গড়ে হাকিমির হাতেও উঠতে পারে সোনালি ট্রফি, এমন আভাসও দিচ্ছে অনেকেই।

শেষ আট নিশ্চিত করার পর মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবিও বলছেন, তাদের স্বপ্ন শিরোপা জেতা, ‘যখন সবাই বলে মরক্কো সাফল্যের দাবিদার এবং বড় ফুটবল জাতি, তখন এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়। আমরা এগিয়ে যেতে চাই, এখনই থামতে চাই না। আমার লক্ষ্য অবশ্যই শিরোপা জেতা।’

কোয়ার্টার ফাইনালে মরক্কোর সামনে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ও বিধ্বংসী ফর্মে থাকা ফ্রান্স।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু