Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৫:১২
বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

সংগৃহীত ছবি

খেলাধুলার দুনিয়া কাঁপাতে আর মাত্র দুই দিন পরই পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও, দেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে এক বিশেষ অনুরোধ। আর এই অনুরোধটা করেছে নরওয়ের ঢাকা দূতাবাস!

আসন্ন বিশ্বকাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চমৎকার একটি পোস্ট দিয়েছে নরওয়ে দূতাবাস। সরাসরি তারা বাংলাদেশি সমর্থকদের কাছে আবদার করে বসেছে— ‘ফিফা বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের উচিত নরওয়েকে সমর্থন করা!’

হঠাৎ নরওয়েকে কেন সমর্থন করবেন? দূতাবাস কিন্তু এর পেছনে বেশ কিছু দারুণ যুক্তিও দেখিয়েছে। তারা বলছে, শুধু ফুটবলই নয়, দুই দেশের মধ্যে মিল রয়েছে অনেক ক্ষেত্রে। বাংলাদেশ ও নরওয়ের এই সম্পর্কটা গড়ে উঠেছে দীর্ঘদিনের ইতিহাস আর বন্ধুত্বের ওপর ভর করে।

তারা মনে করিয়ে দিয়েছে এক আবেগঘন স্মৃতি। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি ছিল এই নরওয়ে। এছাড়া শান্তি রক্ষা, উন্নয়ন আর জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় ইস্যুতেও দুই দেশ সব সময় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে।

আরও পড়ুন

ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড

০৯ জুন ২০২৬

ভৌগোলিক দিক থেকেও মিল কম নয়! নরওয়ের মতে, নদী ও সাগরনির্ভর দেশ হওয়ায় দুই দেশের মানুষই প্রকৃতি ও সংস্কৃতিকে গভীরভাবে ভালোবাসে। আর হ্যাঁ, দুই দেশের মানুষেরই কিন্তু মাছের প্রতি ভালোবাসাটা একদম জন্মগত!

দূতাবাস আরও লিখেছে, বিশ্বমঞ্চে দুই দেশ আকারে হয়তো তুলনামূলকভাবে ছোট, কিন্তু আমাদের স্বপ্নগুলো অনেক বড়। তাই ফুটবলের এই মহাযজ্ঞে বাংলাদেশি সমর্থকদের এবার নরওয়ের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে।
যারা এখনো ঠিক করতে পারেননি এবার বিশ্বকাপে কোন দলকে সমর্থন করবেন, তাদের জন্য নরওয়ে দূতাবাস মনে করিয়ে দিয়েছে এক ‘তুরুপের তাস’। ফুটবল বিশ্বের বর্তমান সেনসেশন আর গোলমেশিন আর্লিং হালান্ড হতে পারেন নরওয়েকে বেছে নেওয়ার সবচেয়ে বড় আকর্ষণ!

পোস্টের শেষ দিকে বেশ সাবলীল ও বন্ধুত্বপূর্ণ সুরে দূতাবাস লিখেছে, ‘তাহলে কী বলো বাংলাদেশ? এবার আন্ডারডগদের পাশে দাঁড়ানোর সময়। একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময়।’

নরওয়েবাংলাদেশসমর্থন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise