Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপের বাকি ২ দিন

ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০৭
ফাউলের অভিনয় করলেই হলুদ কার্ড

ফুটবল মাঠে ফাউলের শিকার হয়ে কিংবা না হয়ে ‘অভিনয়’ করার জন্য ‘বিখ্যাত’ ব্রাজিল সুপারস্টার নেইমার। ২০১৮ বিশ্বকাপে মাঠে তার গড়াগড়ি খাওয়া নিয়ে বিশ্বজুড়ে হাসাহাসি কম হয়নি। তবে এবারের বিশ্বকাপে অভিনয়ের আগে দু’বার ভাবতে হবে। কারণ, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে কার্ডের নিয়মে বড় ধরনের কিছু পরিবর্তন এনেছে ফিফা।

হলুদ কার্ড হলো মূলত রেফারি কর্তৃক কোনো খেলোয়াড়, বদলি খেলোয়াড় বা ডাগ-আউটে থাকা কোচ ও অফিশিয়ালদের জন্য একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা। সাধারণত প্রতিপক্ষকে ট্রিপিং, ট্যাকলিং, জার্সি টেনে ধরা বা ইচ্ছাকৃতভাবে খেলায় বাধা দেওয়া, থ্রো-ইন বা গোল কিকের সময় ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা, সামান্য স্পর্শে ফাউলের অভিনয় করা, পেনাল্টি আদায়ের জন্য বক্সে ডাইভ দেওয়া এবং গোল উদযাপনের সময় উস্কানিমূলক আচরণ কিংবা জার্সি খুলে ফেলার মতো ঘটনায় হলুদ কার্ড দেখানো হবে।

আরও পড়ুন

বিশ্বকাপে নেইমারের নতুন চুলের স্টাইল

০৭ জুন ২০২৬

ফুটবলের নিয়ম অনুযায়ী, দুটি হলুদ কার্ড একটি লাল কার্ডের সমান। কোনো খেলোয়াড় একই ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবেন। ওই খেলোয়াড়ের দল বাকি সময় একজন কম খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হবে। কোনো কোচ বা স্টাফ দুই হলুদ কার্ড পেলে তাকে সাইডলাইন ছেড়ে চলে যেতে হয়।

লাল কার্ড হলো ফুটবলের সর্বোচ্চ শাস্তি। গুরুতর এবং মারাত্মক সব ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেওয়া হয়। যেমন- বিপজ্জনক বা সহিংস ফাউল করা, মাঠে মারামারি, লাথি, কামড়, মাথা দিয়ে আঘাত করা, থুতু দেওয়া, অশালীন, অপমানজনক বা বর্ণবাদী ভাষা ও অঙ্গভঙ্গি ব্যবহার করা, গোললাইনের সামনে গোলকিপার ছাড়া অন্য কোনো আউটফিল্ড খেলোয়াড় হাত বা বাহু দিয়ে বলের গতিপথ রোধ করার মতো ঘটনায় লাল কার্ড দেখানো হয়। লাল কার্ড পাওয়ার সাথে সাথে খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয় এবং তিনি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন। অপরাধের মাত্রা বিবেচনা করে ফিফা এই নিষেধাজ্ঞা এক ম্যাচ থেকে বাড়িয়ে একাধিক ম্যাচও করতে পারে।

আরও পড়ুন

‘মেসিকে হারাব’— যুক্তরাষ্ট্রে নেমেই আলজেরিয়ান মিডফিল্ডারের হুংকার

০৮ জুন ২০২৬

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি দুটি ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড পান, তবে তাকে পরবর্তী এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হয়। এবারের বিশ্বকাপ ৪৮ দলের হওয়ায় নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড (রাউন্ড অব থার্টি টু) যুক্ত হয়েছে। ফাইনালের আগে ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় ফিফা হলুদ কার্ডের নিয়মে বড় ছাড় দেওয়া হয়েছে।

এবার টুর্নামেন্টে মোট দুইবার খেলোয়াড়দের হলুদ কার্ডের হিসাব পুরোপুরি মুছে বা ‘রিসেট’ করে দেওয়া হবে। প্রথম দফায় গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো শেষে দ্বিতীয় দফায় কার্ড রিসেট করা হবে। ফলে, গ্রুপ পর্বের হলুদ কার্ড নিয়ে কোনো খেলোয়াড়কে নকআউট পর্বে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে হবে না। একইভাবে, কোয়ার্টার ফাইনাল শেষে কার্ডের হিসাব আবার ‘শূণ্য’ হয়ে যাওয়ায় সেমিফাইনাল থেকে ফুটবলাররা সম্পূর্ণ ফ্রেশ কার্ড নিয়ে খেলবেন। সেমিফাইনালে কোনো একটি হলুদ কার্ড পেলেও ফাইনালে খেলতে কোনো বাধা থাকবে না। কেবল সেমিফাইনাল ম্যাচে সরাসরি লাল কার্ড বা দুটি হলুদ কার্ড পেলেই কেবল ফাইনাল মিস করার পরিস্থিতিতে পড়তে হবে।

২০২৬ ফুটবল বিশ্বকাপনেইমারফাউলহলুদ কার্ডলাল কার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ