Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

‘মেসিকে হারাব’— যুক্তরাষ্ট্রে নেমেই আলজেরিয়ান মিডফিল্ডারের হুংকার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:০১
‘মেসিকে হারাব’— যুক্তরাষ্ট্রে নেমেই আলজেরিয়ান মিডফিল্ডারের হুংকার

সংগৃহীত ছবি

বিশ্বকাপের প্রথম ম্যাচের এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে আলজেরিয়া জাতীয় দল। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ সি-র উদ্বোধনী লড়াইয়ের প্রস্তুতি নিতে আফ্রিকান দলটি রবিবার রাতে এসে পৌঁছায় কানসাস সিটিতে, যেটি টুর্নামেন্ট চলাকালে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে।

বিমানবন্দরে অবতরণের পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের অন্যতম প্রতিভাবান তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। তার কণ্ঠে ছিল সরাসরি আত্মবিশ্বাসের সুর, ‘ইনশাআল্লাহ, আমরা মেসিকে হারাব। আমাদের ভালো করতে হবে, আর আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সেখানেই থামেননি বায়ার লেভারকুজেনের এই ২০ বছর বয়সী মিডফিল্ডার। তিনি আরও যোগ করেন, ‘ওরা আমাদের অনেক উত্তেজিত করে, কিন্তু আমাদের প্রাণ দিয়ে খেলতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে মাঠে নামতে হবে এবং দেখতে হবে কী হয়। ইনশাআল্লাহ, আমরা ভালো করব এবং মেসিকে হারাব।’

দলের অধিনায়ক রিয়াদ মাহরেজও লিওনেল স্কালোনির দলের বিষয়ে মুখ খোলেন। তবে তার সুর ছিল তুলনামূলকভাবে সংযত, ‘আমরা এটাকে যেকোনো সাধারণ ম্যাচের মতো করেই দেখব। প্রস্তুতির জন্য আরও এক সপ্তাহ হাতে আছে, তবে আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেছেন, ‘আমি সত্যিই জানি না প্রত্যাশা ঠিক কতটা, তবে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, যাতে দেশবাসী আমাদের নিয়ে গর্বিত হতে পারে।’

বিমানবন্দরে তখন প্রবল বৃষ্টি। তার মধ্যেই মিডিয়া সামলে খেলোয়াড়রা সরাসরি চলে যান কানসাস বিশ্ববিদ্যালয়ে, যেটিকে তারা বিশ্বকাপ চলাকালীন আবাসস্থল হিসেবে বেছে নিয়েছেন। সেখানে তাদের জন্য অপেক্ষায় ছিল উষ্ণ অভ্যর্থনা— পতাকা আর বাদ্যযন্ত্র নিয়ে ডজন ডজন আলজেরীয় সমর্থক প্রশিক্ষণ ক্যাম্পের কাছে ভিড় করেছিলেন দলকে স্বাগত জানাতে। বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ম্যাচের আগে বিশ্বকাপের আমেজ এখন পুরোপুরি অনুভব করছে আলজেরিয়া।

১৭ জুন কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং আলজেরিয়া।

এদিকে বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে কয়েক দিন আলাদা প্রশিক্ষণ, বিশ্রাম ও কন্ডিশনিং সেশনে কাটানোর পর আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চলেছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে এই বুধবারের ম্যাচে মাঠে নামবেন দলের অধিনায়ক। লিওনেল স্কালোনির প্রাথমিক পরিকল্পনা হলো মেসিকে শুরু থেকেই মাঠে নামানো। মূলত আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে ম্যাচের ছন্দ ফিরে পাওয়াই মেসির লক্ষ্য।

 

লিওনেল মেসিফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনাআলজেরিয়াইব্রাহিম মাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে