Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

১৩০টি সফল পাস দিয়ে অনন্য রেকর্ডে গ্যাব্রিয়েল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:২৭
১৩০টি সফল পাস দিয়ে অনন্য রেকর্ডে গ্যাব্রিয়েল

জাপানের জমাট রক্ষণ ভাঙতে তখন মারিয়া হয়ে লড়ছে ব্রাজিল। ম্যাচের এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণভাগের দিকে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের বাড়ানো মাপা এক ক্রসেই সমতায় ফেরে সেলেসাওরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচ দিয়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন আর্সেনালের এই তারকা ডিফেন্ডার।

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি নিখুঁত পাস দেওয়ার রেকর্ডে কিংবদন্তি অধিনায়ক দুঙ্গাকে ছুঁয়ে ফেলেছেন গ্যাব্রিয়েল। জাপানের বিপক্ষে পুরো ম্যাচে ১৩৫টি পাসের মধ্যে ১৩০টিই সফলভাবে সতীর্থদের পায়ে পৌঁছে দিয়েছেন তিনি। ফিফা ১৯৬৬ বিশ্বকাপ থেকে পাসের এই পরিসংখ্যান রাখা শুরু করে। এর আগে এক ম্যাচে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৩০টি সফল পাসের রেকর্ডটি ছিল কার্লোস দুঙ্গার।

আরও পড়ুন

ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

০১ জুলাই ২০২৬

১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা এই কীর্তি গড়েছিলেন ইতালির বিপক্ষে ফাইনালে, অতিরিক্ত সময়সহ পুরো ১২০ মিনিট খেলে। সেখানে গ্যাব্রিয়েল নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই স্পর্শ করেছেন এই মাইলফলক। জাপানিদের অতি রক্ষণাত্মক কৌশলের কারণে ব্রাজিলের ডিফেন্ডারদের ওপর বিল্ড-আপ ফুটবলের দায়িত্ব বেশি ছিল। আর তাতেই রেকর্ড বইয়ে ওলটপালট হয়েছে।

এই তালিকায় ১০৮টি সফল পাস দিয়ে চার নম্বরে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের আরেক ডিফেন্ডার মার্কিনিওস। এতদিন এই তালিকার শীর্ষ তিনটি স্থানই এককভাবে ছিল দুঙ্গার দখলে (ইতালির বিপক্ষে ১৩০, সুইডেনের বিপক্ষে ১১৩ ও ১০৭)। প্রধান কোচ কার্লো আনচেলত্তিও দলের এই পরিপক্বতায় বেশ সন্তুষ্ট। জাপান ম্যাচে নিজের দল গোছানো ফুটবল খেলেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন

রাফিনিয়াকে নিয়ে সুসংবাদ পেল ব্রাজিল

০১ জুলাই ২০২৬

জাপান বাধা পেরিয়ে ব্রাজিলের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের মূল আকর্ষণ হতে যাচ্ছে গ্যাব্রিয়েল বনাম আর্লিং হালান্ডের পুরোনো দ্বৈরথ। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির হয়ে মাঠের লড়াইয়ে এই দুজনের বৈরিতা বেশ পরিচিত। এবার বিশ্বকাপের নকআউট মঞ্চে কে হাসবেন শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা।

গ্যাব্রিয়েল মাগালাইসবিশ্বকাপব্রাজিল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের