Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

নরওয়ে কোচ

ইংল্যান্ডই ফেভারিট, আমরাও পিছিয়ে নেই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৩২
ইংল্যান্ডই ফেভারিট, আমরাও পিছিয়ে নেই

মায়ামিতে শনিবার রাতে বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দিয়ে ফুটবল বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছে নরওয়েজিয়ানরা। তবে সেমিফাইনালে ওঠার এই মহালড়াইয়ের আগে মনস্তাত্ত্বিক খেলায় থমাস টুখেলের ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন নরওয়ের প্রধান কোচ স্টেল সলবাকেন।

আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডদের নিয়ে গড়া নরওয়ে দল এবার অবিশ্বাস্য ফর্মে রয়েছে। মায়ামির সংবাদ সম্মেলনে সলবাকেন বলেন, ‘ইতিহাস আর শক্তির বিচারে ইংল্যান্ডই এই ম্যাচে ফেভারিট। তবে তারা যে খুব বিশাল ব্যবধানে এগিয়ে, তা কিন্তু নয়। আমার মনে হয়, আমাদের চেয়ে ইংল্যান্ডের ওপরই প্রত্যাশার চাপটা অনেক বেশি থাকবে। অবশ্য মাঠে খেলা শুরু হলে ফুটবলাররা এসব চাপের কথা আর মাথায় রাখে না।’

আরও পড়ুন

কেইন আর হলান্ডের মাঝে কে বিশ্বসেরা স্ট্রাইকার?

১০ জুলাই ২০২৬

কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং সর্বশেষ ব্রাজিলকে হারিয়ে রূপকথা লিখেছে নরওয়ে। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে এসেই কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের ফুটবল ইতিহাসে এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন হালান্ড, অন্যদিকে ৬ গোল নিয়ে ঠিক পেছনেই আছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ফুটবলবিশ্বে এই ম্যাচটিকে কেইন বনাম হালান্ডের ব্যক্তিগত দ্বৈরথ হিসেবে দেখা হলেও নরওয়ে কোচ একে দলগত লড়াই হিসেবেই দেখছেন।

আরও পড়ুন

ব্রাজিলকে হারিয়ে এখনো বিশ্বাস হচ্ছে না হলান্ডের

০৯ জুলাই ২০২৬

সলবাকেন বলেন, ‘এটি নরওয়ে বনাম ইংল্যান্ডের ম্যাচ, কেইন বনাম হালান্ডের ব্যক্তিগত যুদ্ধ নয়। এটা সত্যি যে হ্যারি কেইন ইংল্যান্ডের এক নম্বর ম্যাচ উইনার এবং আর্লিং আমাদের সেরা অস্ত্র। কিন্তু শুধু তাদের দিকে আলো ফেললে দলের বাকি খেলোয়াড়দের অবমূল্যায়ন করা হবে। হালান্ডেরও গোল করার জন্য সতীর্থদের পাসের (সার্ভিস) প্রয়োজন হয়।’

শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। রক্ষণভাগের খেলোয়াড় জ্যারেল কুয়ানসার লাল কার্ড দেখার পরও ১০ জনের দল নিয়ে যেভাবে ৩-২ ব্যবধানে টুখেলের দল জিতেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন সলবাকেন।

তিনি বলেন, ‘ইংল্যান্ড দলে জুড বেলিংহাম, হ্যারি কেইনের মতো ম্যাচ উইনার আছে। উইংয়ে তাদের বিকল্পের অভাব নেই। মাঝমাঠে এলিয়ট অ্যান্ডারসন আর ডেক্লান রাইস দারুণ ভারসাম্য ধরে রাখছে। ব্রাজিলের বিপক্ষে আমরা ৬৬ শতাংশের বেশি বল পজিশন ধরে রেখেছিলাম, তবে ইংল্যান্ডের বিপক্ষে তেমনটা আশা করছি না। মায়ামির গরম আবহাওয়া মাথায় রেখে আমরা হালকা অনুশীলন করেছি, যেন ম্যাচের দিন ছেলেরা পুরোপুরি ফ্রেশ থাকতে পারে।’

আর্লিং হলান্ডহ্যারি কেইনইংল্যান্ড-নরওয়ে২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!