Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ব্রাজিলকে হারিয়ে এখনো বিশ্বাস হচ্ছে না হলান্ডের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩
ব্রাজিলকে হারিয়ে এখনো বিশ্বাস হচ্ছে না হলান্ডের

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে নরওয়ে। আর এই রূপকথার জয়ের মহানায়ক অন্য কেউ নন—আর্লিং হলান্ড। ম্যাচে জোড়া গোল করে সেলেসাওদের বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছেন এই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে জানিয়েছেন ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিকে হারানোর অভিজ্ঞতা।

ভিডিওতে নরওয়েজিয়ান এই গোলমেশিন ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে স্মরণ করে বলেন, ‘ব্রাজিল হলো ফুটবলের আসল দেশ। বিশ্ব ফুটবলের খোঁজ নিতে গেলে কিংবদন্তি সব খেলোয়াড়দের কারণে এই দেশটির নামই হয়তো সবার আগে মাথায় আসে। তাদের ঐতিহ্যবাহী জার্সি, দেশ, ফুটবল নিয়ে আবেগ আর ফুটবল ইতিহাসের সেরা সব প্রতিভারা সেখানে খেলেছেন। সেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামাটাই আমার কাছে একরকম অবাস্তব ও পরাবাস্তব অনুভূতি ছিল।’

আরও পড়ুন

আমি ব্রাজিলিয়ান হয়েও বলছি, মেসি অসাধারণ

০৮ জুলাই ২০২৬

হলান্ড অকপটে স্বীকার করেছেন যে, ম্যাচের আগে ব্রাজিলই ছিল নিরঙ্কুশ ফেবারিট। আর সেই কারণেই কোচ স্টেল সলবাকেনের দলের ওপর কোনো বাড়তি মানসিক চাপ ছিল না। ম্যাচ শুরুর আগে ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়াকে অসম্ভব বলেই মনে করেছিলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ম্যাচের ৭৯ মিনিটে এক চোখধাঁধানো হেডে নরওয়ের জয়সূচক দ্বিতীয় গোলটি করেন হলান্ড।

সেই মুহূর্তের কথা মনে করে তিনি বলেন, ‘এখনো পুরো বিষয়টা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে, যেন অনেক দূরের কোনো গল্প। আমি কখনোই ভাবিনি এমন কিছু সত্যি সত্যি ঘটতে পারে। আর এই কারণেই ব্রাজিলকে হারিয়ে দেওয়াটা আমার কাছে আরও বেশি অবিশ্বাস্য লাগছে। এটি একটি শ্বাসরুদ্ধকর ও অবিশ্বাস্য অনুভূতি। এখন আমার একটু রিল্যাক্স করা এবং ঘুমানো দরকার, কারণ আমি পুরোপুরি ক্লান্ত।’

আরও পড়ুন

আনচেলত্তির ‘জুয়া’য় কি ডুবল ব্রাজিল

০৬ জুলাই ২০২৬

ব্রাজিলের বিপক্ষে এই ঐতিহাসিক জয় নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে। তবে উদযাপনের জন্য খুব বেশি সময় পাচ্ছে না ভাইকিংরা। আগামী শনিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী ইংল্যান্ডের। হলান্ডের এই ফর্ম বজায় থাকলে বিশ্বকাপে নরওয়ে যে আরও বড় কোনো রূপকথা লিখতে পারে, তা বলাই বাহুল্য।

আর্লিং হলান্ডনরওয়েব্রাজিল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা