Agamir Somoy E-Paper
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
শনিবার, ১১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

‘মিলনের শ্বাসরোধী কথা’

agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:৩০
‘মিলনের শ্বাসরোধী কথা’

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

ডাকাতিয়া নদীর সেতু, মনোহরগঞ্জ, কুমিল্লা

নদীর একূল-ওকূলের মাঝে বন্ধন সৃষ্টি করেছ তুমি। দূর থেকে তোমাকে দেখলে প্রথমে কেউ হয়তো ভাবে, তুমি বুঝি দুই পাড়ের হাজারো মানুষের যাতায়াতের কষ্ট ভুলিয়ে দিয়েছ। একটু কাছে গেলেই সেই ভ্রম ভেঙে যায়। তারা দেখতে পায়, তোমাকে আর আমাকে মিলিয়ে দেওয়া হয়নি। তোমার দুই প্রান্ত হঠাৎ করেই শেষ হয়ে গেছে, তারপর খাড়া ঢাল নেমে গেছে। আমার অস্তিত্ব নেই তাতে। মনোহরগঞ্জের ডাকাতিয়া নদীর বুকে দীর্ঘ ২১ বছর ধরে তুমি নিঃসঙ্গ, নিশ্চল আর উদাসীনভাবে দাঁড়িয়ে আছো আমার অপেক্ষায়। তোমাকে ওই রূপে দেখলে বিনয়ের কবিতার এই চরণের কথা মনে পড়ে, ‘...যে যার ভূমিতে দূরে দূরে চিরকাল থেকে– ভাবে মিলনের শ্বাসরোধী কথা।’ আমাদের এমন দূরত্ব দেখে কর্তৃপক্ষের কি একটুও মায়া হয় না?

২০০৫-০৬ অর্থবছরে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে বড় সাধ করে তোমাকে গড়া হয়েছিল। ২০০৬ সালে যখন আনুষ্ঠানিক উদ্বোধনের লাল ফিতে কাটা হলো, তখন ভেবেছিলাম– খুব দ্রুতই একসঙ্গে চলতে শুরু করব আমরা। কিন্তু নিয়তির কী পরিহাস, উদ্বোধনের পর থেকে আজ অবধি তোমার দুই পাশের সংযোগ সড়ক, অর্থাৎ আমাকে তৈরিই করা হলো না! আজ তুমি স্থবির আর আমি অপূর্ণ।

আমাকে তৈরি না করায় এলাকার মানুষ অতীতের জরাজীর্ণ বাঁশের সাঁকোকেই আদর্শ মনে করছে

আমাদের তো একে অপরের পরিপূরক হওয়ার কথা ছিল; কিন্তু যারা আমাদের তৈরি করলেন, তারাই আমাদের এমন পরিস্থিতিতে ফেলে রেখেছেন! মানুষের কী নির্মম খেলা! অথচ তোমার পশ্চিম পাশেই রয়েছে হাওরা মাদ্রাসা, পূর্ব পাশে উপজেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তর, মনোহরগঞ্জ বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান। প্রশাসনিক, শিক্ষাগত আর অর্থনৈতিক– সব দিক থেকেই তুমি আর আমি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হতে পারতাম।

আমাকে তৈরি না করায় এলাকার মানুষ অতীতের জরাজীর্ণ বাঁশের সাঁকোকেই আদর্শ মনে করছে! তারা বলছেন, ঝুঁকি নিয়ে হলেও তখন পার হওয়া যেত! এখন তো সংযোগ সড়কই নেই। হতাশ হওয়া স্বাভাবিক, তাই না? মানুষ কি মই বেয়ে উঠবে, বলো?

২০২২-২৩ অর্থবছরে ‘ম্যাক্স’ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান নাকি আমাদের জুড়ে দেওয়ার কাজ শুরু করেছিল, মাঝপথেই তারা উধাও হয়ে গেছে। উপজেলা এলজিইডির প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন আশ্বাস দিচ্ছেন আমাদের এক করার; কিন্তু কবে আসবে সেই দিন? তুমি আর আমি কি দেখে যেতে পারব, নাকি ততদিনে তোমার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে?


ইতি

সংযোগহীন পথ

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    সুপার-সাব মেরিনোর গোলে সেমিফাইনালে স্পেন

    ১১ জুলাই ২০২৬, ০০:১২

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ

    ১১ জুলাই ২০২৬, ০০:১৪

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    স্কালোনির কি মনে আছে পোজ্জোর রেকর্ড!

    ১১ জুলাই ২০২৬, ০০:৪৭

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    রাশিয়াকে রুখতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৪ সিনেটরের সমঝোতা

    ১১ জুলাই ২০২৬, ০১:৩৮

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    আরও ভয়ংকর বর্ষার মুখোমুখি কক্সবাজার

    ১১ জুলাই ২০২৬, ০২:২০

    দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

    দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা, নিহত ২

    ১১ জুলাই ২০২৬, ০৩:২২

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ঢাকাগামী স্লিপার বাসে ৯২ হাজার ইয়াবা

    ১১ জুলাই ২০২৬, ০৪:০৯

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ‘একদিন একরাইত পেটে দানা পড়ল না’

    ১১ জুলাই ২০২৬, ০৪:২৯

    সীমান্তে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    সীমান্তে অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    ১১ জুলাই ২০২৬, ০৪:০২

    বেলুচিস্তানে ৭ দিনে নিহত ৭৫ সন্ত্রাসী

    বেলুচিস্তানে ৭ দিনে নিহত ৭৫ সন্ত্রাসী

    ১১ জুলাই ২০২৬, ০৪:৫৭

    ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

    ইরানের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনজুড়ে বিক্ষোভ

    ১১ জুলাই ২০২৬, ০১:২০

    ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

    ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

    ১১ জুলাই ২০২৬, ০১:১১

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    সস্তা গল্প বানালে দর্শক বুঝে ফেলে

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪

    জন্মদিনের উপহার পেয়ে...

    জন্মদিনের উপহার পেয়ে...

    ১১ জুলাই ২০২৬, ০৫:৩৩

    জনসভায় প্রাণহানি আমাকে তাড়া করে বেড়ায়

    জনসভায় প্রাণহানি আমাকে তাড়া করে বেড়ায়

    ১১ জুলাই ২০২৬, ০২:৫৪

    advertiseadvertise