Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

হাইতির চেয়ে ২৪ গুণ দামি ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৫:৩৭
হাইতির চেয়ে ২৪ গুণ দামি ব্রাজিল

ফাইল ছবি

বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দলের মাঝে পারফরম্যান্সের যেমন বিরাট পার্থক্য আছে, তেমনই খেলোয়াড়দের দামে পার্থক্যও আকাশ পাতাল। বড় দলগুলোতে যখন টাকার ওড়াওড়ি, তখন কেপ ভার্দের মতো ছোট দলের গোলকিপার ভোজিনহা টাকার অভাবে মাকে নিয়ে বিশ্বকাপে আসতে পারেননি! শনিবার সকালে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। দুই দলের আর্থিক পার্থক্য চমকে দেওয়ার মতো!

সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল পরিসংখ্যান ও গবেষণা প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’র সর্বশেষ জরিপ বলছে, হাইতি দলের চেয়ে কার্লো আনচেলত্তির ব্রাজিলের বাজারমূল্য প্রায় ২৪ গুণ বেশি! বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের স্কোয়াডে থাকা ফুটবলারদের দলবদলের মূল্য বিবেচনা করে এই তালিকা প্রকাশ করেছে সিআইইএস, যদিও ব্রাজিলের মাঠের পারফরম্যান্সের সেই সোনালি দিন আর নেই।

আরও পড়ুন

হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৯ জুন ২০২৬

বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াডের তালিকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৭ নম্বরে। সেলেসাওদের পুরো দলের বর্তমান বাজারমূল্য প্রায় ৮২১ মিলিয়ন ইউরো। অন্যদিকে মধ্য আমেরিকার পুঁচকে দেশ হাইতির অবস্থান এই তালিকার ৪২ নম্বরে। তাদের পুরো স্কোয়াডের মূল্য মাত্র ৩৪ মিলিয়ন ইউরো। ব্রাজিলের এক একজন তারকার দাম যেখানে আকাশছোঁয়া, সেখানে হাইতির সবচেয়ে দামি ফুটবলার ফরোয়ার্ড উইলসন ইসিদরের মূল্য মাত্র ১০ মিলিয়ন ইউরো! বিপরীতে ব্রাজিল স্কোয়াডের সবচেয়ে মূল্যবান ফুটবলার রায়ান, যার একার বাজারমূল্যই ১০০ মিলিয়ন ইউরো!

সিআইইএসের এই তালিকায় ১.৪৫৪ বিলিয়ন ইউরো মূল্য নিয়ে সবার ওপরে অবস্থান করছে জুড বেলিংহাম-হ্যারি কেনদের ইংল্যান্ড। তাদের ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স (১.৪৩৬ বিলিয়ন ইউরো) এবং স্পেন (১.৪০৭ বিলিয়ন ইউরো)। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭৬৪ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে আছে তালিকার ৮ নম্বরে। অন্যদিকে, তালিকার একদম তলানিতে অর্থাৎ ৪৮ নম্বরে আছে ইরান, যাদের পুরো দলের দাম মাত্র ১২ মিলিয়ন ইউরো!

আরও পড়ুন

কাসেমিরোকে বাদ দেওয়ার দাবি

১৯ জুন ২০২৬

প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করে কিছুটা ব্যাকফুটে থাকা ব্রাজিল শনিবার ফিলাডেলফিয়ার মাঠে হাইতির বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্যে নামবে। টাকার অঙ্কে বা বাজারমূল্যে ২৪ গুণ এগিয়ে থাকা ব্রাজিল মাঠের লড়াইয়েও সেই আধিপত্য বজায় রাখতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

হাইতিব্রাজিল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও