Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

‘মেসি আগের চেয়ে অনেক ভালো আছে’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৩:০৬
‘মেসি আগের চেয়ে অনেক ভালো আছে’

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। ফুটবল বিশ্বের আগ্রহ এখন লিওনেল মেসির ইনজুরির অবস্থা নিয়ে। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ ঊরুর মাসল ফ্যাটিগে আক্রান্ত হওয়া এই ফুটবল জাদুকরকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না আর্জেন্টিনা দল। তবে বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে মেসিকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন আলবিসেলেস্তেদের হেড কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, মেসির সেরে ওঠার প্রক্রিয়া বেশ ইতিবাচক এবং বিশ্বকাপের মহড়া হিসেবে প্রীতি ম্যাচগুলোতে তিনি কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন। স্কালোনির ভাষায়, ‘লিও এখন বেশ ভালো আছে। ও দলের সঙ্গে অনুশীলনের একটা বড় অংশ শেষ করেছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওর শারীরিক উন্নতি হচ্ছে এবং প্রীতি ম্যাচগুলোতে ও কিছু সময়ের জন্য মাঠে নেমে খেলার ঘাটতি পুষিয়ে নিতে পারে।’

আরও পড়ুন

ব্রাজিল কিংবদন্তির পা ছুঁলেন মেসির বডিগার্ড

০৫ জুন ২০২৬

বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টায় হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তারা খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। তবে মেসি ঠিক কোন ম্যাচে মাঠে নামবেন, তা এখনই নিশ্চিত করেননি কোচ। তিনি জানান, টিম ম্যানেজমেন্ট প্রতিদিন মেসির অবস্থা পর্যবেক্ষণ করবে।

কোচ যোগ করেন, ‘আমরা দেখব ও কি আগামীকালের (হন্ডুরাস) ম্যাচে খেলবে নাকি পরের ম্যাচে। তবে ও এখন আগের চেয়ে অনেক ভালো আছে, যা আমাদের পুরো দলকে স্বস্তি দিচ্ছে।’

মেসিকে নিয়ে ইতিবাচক বার্তা দিলেও স্কোয়াডের অন্য চোটাক্রান্ত খেলোয়াড় নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল এবং তরুণ মিডফিল্ডার নিকো পাজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন স্কালোনি। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে এই ত্রয়ীকে মাঠের বাইরেই রাখা হচ্ছে।

আরও পড়ুন

মেসি পেরেছেন এবার পালা রোনালদোর

০৫ জুন ২০২৬

বিশ্বকাপের মতো মঞ্চে ফিটনেস নিয়ে শতভাগ কঠোর থাকার হুঁশিয়ারি দিয়ে স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবেন না, ‘যদি কোনো খেলোয়াড় বিশ্বকাপের জন্য ন্যূনতম ফিটনেসও ফিরে না পায়, তবে তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। দলের স্বার্থে যদি আমাদের এমন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেটাই নেব।’

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘গ্রুপ জে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং জর্ডান। বিশ্বমঞ্চে নামার আগে অধিনায়ক মেসি নিজেকে যেন শতভাগ ফিট করে তুলতে পারেন, এখন সেটাই আলবিসেলেস্তে শিবিরের সবচেয়ে বড় প্রার্থনা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে