Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিল কিংবদন্তির পা ছুঁলেন মেসির বডিগার্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৫৯
ব্রাজিল কিংবদন্তির পা ছুঁলেন মেসির বডিগার্ড

সংগৃহীত ছবি

লিওনেল মেসির ছায়াসঙ্গী হিসেবে ইয়াসিন চুয়েকোকে চেনেন না, এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। মাঠের ভেতর অনাহূত দর্শককে রুখে দেওয়া হোক কিংবা মাঠের বাইরে মেসির নিশ্ছিদ্র নিরাপত্তা—সবখানেই সদা সতর্ক এই বডিগার্ড। তবে এবার মেসির এই 'রক্ষাকর্তা' খবরের শিরোনামে এলেন কোনো মারকুটে কাণ্ডের জন্য নয়, বরং ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসের সঙ্গে এক মজার খুনসুটিতে মেতে উঠে!

সম্প্রতি এক অনানুষ্ঠানিক সাক্ষাতে মুখোমুখি হয়েছিলেন কার্লোস এবং মেসির সেই বডিগার্ড। প্রথম দেখায় দুজনের হালকা কাঁধের ধাক্কা যেন এক লহমায় রূপ নেয় এক বিনোদনমূলক দৃশ্যে। একে অপরের দিকে তাকিয়ে রসিকতার ছলে নিজেদের শারীরিক শক্তির জানান দিতে শুরু করেন তারা, যা দেখে হাসির রোল ওঠে উপস্থিত সবার মাঝে।

মজার পর্বটি শুরু হয় যখন ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডার মেসির বডিগার্ডের সুঠাম বাইসেপ বা হাতের পেশি ছুঁয়ে পরীক্ষা করতে যান। বডিগার্ডও কম যাননি! তিনি তৎক্ষণাৎ ঝুঁকে পড়ে রবার্তো কার্লোসের সেই বিখ্যাত বাঁ পায়ে হাত দিয়ে দেখতে শুরু করেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও শক্তিশালী এই বাঁ পা একসময় প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। কার্লোসের ফ্রি-কিক মানেই ছিল কামানের গোলার মতো গতির শট।

পেশাদারিত্ব কিংবা কঠোর শারীরিক শক্তির প্রদর্শনীর পেছনে যে এক টুকরো সরল আনন্দ লুকিয়ে থাকতে পারে, এই দুই 'বাহুবলীর' সাক্ষাৎ যেন তারই প্রমাণ দিল। কোনো ধরনের উত্তেজনা বা অহংকার ছাড়াই, একে অপরের প্রতি গভীর পারস্পরিক শ্রদ্ধা ও হাস্যরসের মধ্য দিয়ে শেষ হয় দুজনের সাক্ষাৎপর্ব।

ভিন্ন ভিন্ন কারণে আলোচিত এই দুই ব্যক্তিত্বের মধ্যে একটি জায়গায় মিল রয়েছে—আর তা হলো তাদের অবিশ্বাস্য শারীরিক শক্তি। আর সেই শক্তির সূত্র ধরেই ফুটবলপ্রেমীরা পেয়ে গেলেন এক দারুণ উপভোগ্য মুহূর্ত।

- মার্কা

রবার্তো কার্লোসব্রাজিলআর্জেন্টিনালিওনেল মেসিমেসির বডিগার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    advertiseadvertise