Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

এমবাপ্পে-ওলিসেকে নিয়ে ফ্রান্সের ড্রেসিংরুমে অশান্তি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:৩০
এমবাপ্পে-ওলিসেকে নিয়ে ফ্রান্সের ড্রেসিংরুমে অশান্তি!

সংগৃহীত ছবি

মাঠে বল গড়ানোর আগেই ফ্রান্স ফুটবল দলে বড়সড় সংকট তৈরি হয়েছে। মাঠের বাইরের নানা নাটকীয়তায় উত্তাল হয়ে উঠেছে গতবারের রানার্সআপদের ড্রেসিংরুম। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসের আকস্মিক চলে যাওয়া ফরাসি শিবিরে চরম অসন্তোষ ও অস্থিরতার জন্ম দিয়েছে। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি ও নাইনটিমিন এই খবরটি নিশ্চিত করেছে।

উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে প্রীতি ম্যাচ জেতার পর স্কোয়াডের সবাইকে কিছু সময়ের জন্য ছুটি দেওয়া হয়েছিল। সেই ছুটির ফাঁকেই হুট করে রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে উড়াল দেন মাদ্রিদে এবং মাইকেল ওলিসে চলে যান মিউনিখে। যদিও কোচিং স্টাফের পক্ষ থেকে তাদের এই সফরের অনুমতি দেওয়া হয়েছিল, তবে বিশ্বকাপ অভিষেকের মাত্র কয়েক দিন আগে দলের দুই প্রধান তারকার এমন কাণ্ডে ক্ষুব্ধ দলের বাকি ফুটবলার ও ম্যানেজমেন্টের একাংশ।

আরও পড়ুন

সেমিফাইনাল নয় শিরোপায় চোখ এমবাপ্পের

১০ জুন ২০২৬

আগামী ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। তার আগে এই ঘটনা ফরাসি শিবিরের শান্ত পরিবেশকে পুরোপুরি অশান্ত করে তুলেছে। এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স দলে বিতর্ক এবারই প্রথম নয়, তবে বিশ্বকাপের আগে সেটা যেন আরও বেড়ে গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সতীর্থ এনগোলো কান্তের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানাচ্ছেন এমবাপ্পে।

এই ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই ড্রেসিংরুমের অভ্যন্তরীণ কোন্দল ও খেলোয়াড়দের মধ্যকার দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখানেই শেষ নয়; ফরাসি গণমাধ্যম ‘লেকিপ’ দলটির ভেতরের আরেকটি গোপন তথ্য ফাঁস করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ফরোয়ার্ড উসমান দেম্বেলে সরাসরি কথা বলেছেন এমবাপ্পের সাথে। দেম্বেলে নাকি এমবাপ্পেকে রক্ষণে মনোযোগী হওয়া এবং দলের প্রয়োজনে প্রতিপক্ষের ওপর কালেক্টিভ প্রেসিং বাড়ানোর তাগিদ দিয়েছেন, যা দলের ভেতরকার মনস্তাত্ত্বিক যুদ্ধকেই সামনে এনেছে।

কোচ দিদিয়ে দেশম অবশ্য বুক ফুলিয়েই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফ্রান্স এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম হট ফেবারিট, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।’ তবে মাঠের লড়াই শুরুর আগে ড্রেসিংরুমের এই গৃহযুদ্ধ এবং তারকাদের অপেশাদার আচরণ বিশ্বকাপে ফ্রান্সের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই বড় চিন্তার বিষয়।

ফ্রান্সএমবাপ্পেওলিসে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে