Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সেমিফাইনাল নয় শিরোপায় চোখ এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:২৯
সেমিফাইনাল নয় শিরোপায় চোখ এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পে

টানা দুই বিশ্বকাপে ফাইনাল খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে হয়েছে চ্যাম্পিয়ন। ২০২২ সালে কাতারেও ছিল শিরোপার দুয়ারে। শেষ পর্যন্ত তারা আর্জেন্টিনার কাছে হারে টাইব্রেকারে। এবারের বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের দলের লক্ষ্য কী?

ফরাসি মিডিয়ায় বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্সের লক্ষ্য হতে পারে সেমিফাইনাল। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে মানছেন না তা।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের লক্ষ্য একেবারে পরিষ্কার করে দিয়েছেন তিনি। গত সোমবার নিজেদের শেষ প্রীতি ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে সেমিফাইনালে পৌঁছানোটা দলের লক্ষ্য কি না, এমন প্রশ্ন উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। 

পিয়েরে-মউরোয় স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিয়াল মাদ্রিদের এই তারকা স্পষ্টই জানিয়েছেন, ফরাসি জাতীয় দলের একটাই লক্ষ্য— শিরোপা জেতা।

সেমিফাইনালে সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। আমরা যুক্তরাষ্ট্রে যাচ্ছি বিশ্বকাপ জিততে। বাইরের মানুষজন কেন লক্ষ্য হিসেবে সেমিফাইনালে ওঠার কথা বলছে, তা আমার মাথায় ঢুকছে না। লক্ষ্য যদি সেমিফাইনালই হতো, তবে কি আমরা সেখানে পৌঁছে খেলা থামিয়ে দিয়ে বাড়ি ফিরে আসতাম? অবশ্যই না। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। এটি দলের সবার স্বপ্ন।’

টুর্নামেন্টে ফ্রান্সের লক্ষ্য কেমন হওয়া উচিত— তা নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে আলোচনার মধ্যেই এমবাপ্পের এমন মন্তব্য এলো। স্থানীয় গণমাধ্যমের দাবি, খোদ ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ন্যূনতম লক্ষ্য হিসেবে সেমিফাইনালে ওঠাকে নির্ধারণ করা হয়েছে, যা খেলোয়াড়দের বোনাস নিয়ে আলোচনার অন্যতম ভিত্তি হিসেবেও ধরা হচ্ছে।

তবে এমবাপ্পে সেমিফাইনাল নয়, স্বপ্ন দেখছেন শিরোপার। ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। তাদের লক্ষ্য নিজেদের জার্সিতে তৃতীয় তারকা (তৃতীয় বিশ্বকাপ জয়) যোগ করা। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য এমবাপ্পে কোনো গোল পাননি। এই স্ট্রাইকার মাঠে মেলেও ধরতে পারেননি নিজেকে। অবশ্য প্রস্তুতি ম্যাচে সর্বোচ্চটা উজাড় করে খেলেও না কেউ। বিশ্বকাপের ঠিক আগে ইনজুরি এড়াতেই এমন কৌশল।

কিলিয়ান এমবাপ্পেফ্রান্সবিশ্বকাপসেমিফাইনালশিরোপা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে