মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
বিশ্বকাপের শেষ ষোলোয় সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।
হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক আজেদিন উনাহি, যিনি জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে হাকিমির ফ্রি-কিক থেকে বল পেয়ে ৫০তম মিনিটে প্রথম গোল করেন উনাহি। ৮২তম মিনিটে দ্রুতগতির কাউন্টার-অ্যাটাক থেকে ব্রাহিম দিয়াসের পাসে দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি।
যোগ করা সময়ে সোফিয়ান রাহিমির গোলে ব্যবধান আরও বড় হয়। এই জয়ে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো টানা দুবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল।




