Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

রাজার নৈপুণ্যে ফুরাল ফারাওদের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৪:০৯
রাজার নৈপুণ্যে ফুরাল ফারাওদের অপেক্ষা

এক দশক বা দুই দশক নয়, ১৯৩৪ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে অভিষিক্ত মিসরের প্রথম জয়টি পেতে সময় লাগল ৯২ বছর! আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছে ৩-১ গোলের সেই বহু কাঙ্ক্ষিত জয়। টুর্নামেন্টে নিজেদের নবম চেষ্টায় এসে প্রথম জয়ের ঐতিহাসিক স্বাদ পেল ‘ফারাও’রা। আর এই জয়ের নায়ক ‘মিসরীয় রাজা’ খ্যাত মোহাম্মদ সালাহ। নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রেখেছেন অবদান।

লিভারপুলের সঙ্গে চুক্তির পাট চুকে যাওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে ক্লাবে যখন অনিশ্চয়তা, তখন দেশের জার্সিতেই চেনা রূপে জ্বলে উঠলেন ৩৪ বছর বয়সী সালাহ। প্রথমার্ধে গোল খেয়ে বসলেও বিরতির পর ৬৭ মিনিটে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে মিসরকে ২–১ ব্যবধানে এগিয়ে নেন। এরপর তার নেওয়া নিখুঁত কর্নার কিক থেকেই হেডে দলের তৃতীয় গোলটি করেন ত্রেজেগে।

আরও পড়ুন

সালাহ জাদুতে বিশ্বকাপে মিসরের প্রথম জয়

২২ জুন ২০২৬

চলতি বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেও বেশ নিস্প্রভ ছিলেন সালাহ। ২০১৮ বিশ্বকাপে ইনজুরি আর ব্যর্থতার ধাক্কা কিংবা ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার যে দুঃখ সালাহকে তাড়িয়ে বেড়াচ্ছিল, সেসব যেন এক ম্যাচেই উবে গেল। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনদের পাশাপাশি বিশ্বমঞ্চে নিজের রাজকীয় ছাপ রাখলেন এই ইজিপশিয়ান কিং।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই গোলটি ছিল দেশের হয়ে ১১৮ ম্যাচে সালাহর ৬৮তম আন্তর্জাতিক গোল। আর মাত্র একটি গোল করলেই তিনি মিসরের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও বর্তমান কোচ হোসাম হাসানের ৬৯ গোলের রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সালাহ বলেন, ‘এটি আমাদের সব খেলোয়াড়ের জন্য এক বিশাল অর্জন। দারুণ এক জয়, চারপাশের পরিবেশটাও চমৎকার। আমাদের পরবর্তী ম্যাচটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

সালাহদের ৭ তারকা বাতিল, উরুগুয়ের ৪ তারকা বৈধ কেন?

১৪ জুন ২০২৬

ম্যাচে সালাহর প্রভাব কতটা ছিল, তা ফুটিয়ে তুলেছে একটি পরিসংখ্যান—এই ম্যাচে সর্বোচ্চ ১০টি শটের পেছনে অবদান ছিল তার। এর মধ্যে নিজে নিয়েছেন ৫টি, সতীর্থদের জন্য বানিয়েছেন আরও ৫টি। টটেনহ্যামের সাবেক কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লু সালাহর প্রশংসা করে বলেন, ‘দলের বড় তারকা যখন এভাবে দাঁড়িয়ে যায়, তখন পুরো দলে অবিশ্বাস্য আত্মিস্বাস ছড়িয়ে পড়ে।’

আগামী শনিবার সিয়াটলে ইরানের বিপক্ষে মাত্র ১ পয়েন্ট পেলেই নকআউটের শেষ ৩২ নিশ্চিত হবে সালাহ-বাহিনীর। এমনকি গ্রুপের অন্য ম্যাচের সমীকরণ হিসেব করলে কোনো পয়েন্ট না পেলেও পরের রাউন্ডে চলে যেতে পারে মিসর।

মোহাম্মদ সালাহমিসর২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise