Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

সালাহদের ৭ তারকা বাতিল, উরুগুয়ের ৪ তারকা বৈধ কেন?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৪৫
সালাহদের ৭ তারকা বাতিল, উরুগুয়ের ৪ তারকা বৈধ কেন?

মিসরের জার্সিতে সাত তারকা উঠিয়ে দিলেও উরুগুয়ের জার্সিতে চার তারকা থাকছে।

বিশ্বকাপের মঞ্চে নিজেদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের গৌরব প্রকাশ করতে চেয়েছিল মিসর। আফ্রিকার কাপ অব নেশনসের (আফকন) রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা তাদের জার্সিতে ফেডারেশনের লোগোর চারপাশে সাতটি তারকা খোদাই করে বিশ্বমঞ্চে নামার পরিকল্পনা করেছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে মিসরীয় ফুটবলারদের সেই জার্সির নকশা অনুমোদন দেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার নিয়ম অনুযায়ী, একটি দেশ শুধু বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই জার্সিতে তারকা ব্যবহার করতে পারবে। ফলে মহাদেশীয় টুর্নামেন্টে ১৯৫৭, ১৯৫৯, ১৯৮৬, ১৯৯৮, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালের সেই ঐতিহাসিক সাতটি শিরোপার গৌরবের চিহ্ন ফারাওদের জার্সিতে থাকছে না। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও একই কারণে মিসরকে মহাদেশীয় ট্রফির তারকা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।

আরও পড়ুন

‘প্রতিপক্ষ কার্লো আনচেলত্তি, তাই জিততে পারিনি’

১৪ জুন ২০২৬

শুধু তারকাই নয়, মিসরের জার্সির নম্বরের রঙ নিয়েও আপত্তি তুলেছে ফিফা। লাল জার্সির ওপর সোনালি রঙের নম্বরের বদলে সাদা রঙের নম্বর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মাঠের ভেতর রেফারি ও দর্শকদের নম্বর দেখতে সুবিধা হয়। অবশ্য এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল মিসরীয় ফুটবল ফেডারেশন। বিকল্প জার্সি পরেই অফিসিয়াল ফটোশুট সেরেছেন সালাহরা। আগামী সোমবার সিয়াটলে গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে এই বিকল্প জার্সি পরেই মাঠে নামবে মিসর।

মিসরকে মহাদেশীয় ট্রফির তারকা ব্যবহারে বাধা দিলেও উরুগুয়ের ক্ষেত্রে নিময় কি ভিন্ন হয়ে যাচ্ছে? দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে মাত্র দুবার (১৯৩০ ও ১৯৫০) বিশ্বকাপ জিতলেও তাদের জার্সিতে শোভা পায় ৪টি তারকা। ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসার আগে, ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্ট দুটি সরাসরি ফিফা নিজে আয়োজন করেছিল।

ওই সময় অলিম্পিক জয়ী দলকেই ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হিসেবে গণ্য করা হতো। তাই দুই অলিম্পিক স্বর্ণের পদককেও বিশ্বকাপ হিসেবে প্রচার করে থাকে উরুগুয়ে। যেহেতু উরুগুয়ের বাড়তি দুটি তারকা অলিম্পিকের হলেও তা ফিফার নিজস্ব তত্ত্বাবধানে আয়োজিত এবং স্বীকৃত বিশ্ব শিরোপা ছিল, তাই সেটিকে উরুগুয়ের জার্সিতে রাখার অনুমতি বহাল রেখেছে ফিফা। তবে মিসরের ওপর নিষেধাজ্ঞার পর উরুগুয়ের এই ‘বিশেষ সুবিধা’ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। 

মিশরউরুগুয়েফিফা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ