Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

গোল্ডেন বুট

মেসিকে স্বস্তি দিচ্ছেন না এমবাপ্পে-হলান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৪৪
মেসিকে স্বস্তি দিচ্ছেন না এমবাপ্পে-হলান্ড

ছবিটি এআই দিয়ে তৈরি।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল্ডেন বুটের লড়াইয়ের সাক্ষী হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। মাত্র দুটি করে ম্যাচ শেষেই গোলের প্রতিযোগিতায় মেতে উঠেছেন বর্তমান বিশ্বের সেরা তিন স্ট্রাইকার। ৫ গোল নিয়ে সবার ওপরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে তাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছেন না কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড; দুজনের নামের পাশেই জ্বলজ্বল করছে ৪টি করে গোল।

সোমবার রাতটি ছিল ফুটবল বিশ্বের নিখাদ বিনোদনের। প্রথমে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ড নিজের করে নেন লিওনেল মেসি। এর কয়েক ঘণ্টা পর নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করে ফরাসিদের ৩-০ ব্যবধানে জেতান এমবাপ্পে। এই জোড়া গোলে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছুঁয়ে বিশ্বকাপের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

আরও পড়ুন

বলটা কাটব্যাক করবি গাধা, আমি পৌঁছে যাব

২৩ জুন ২০২৬

ফরাসিদের সেই ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয় নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ডের তাণ্ডব। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে নকআউট পর্বে তোলার পাশাপাশি নিজের অভিষেক বিশ্বকাপেই ৪ গোল করে ফেললেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো প্রথম দুই ম্যাচ শেষে তিন-তিনজন খেলোয়াড়ের ৪ বা তার বেশি গোল করার কীর্তি দেখা গেল। সর্বশেষ এমন ঘটনা দেখা গিয়েছিল সেই ১৯৫৪ বিশ্বকাপে।

সাবেক ইংলিশ মিডফিল্ডার কারেন কার্নি একে ‘সুপারস্টারদের দিন’ আখ্যা দিয়ে বলেন, ‘মেসি পুরো আলো কেড়ে নিয়েছেন ঠিকই, তবে এমবাপ্পে এবং হলান্ডের পারফরম্যান্সও ছিল দেখার মতো। এবার মঙ্গলবার রাতে হ্যারি কেইন ঘানার বিপক্ষে কী করেন, সেটাই দেখার বিষয়।’

আরও পড়ুন

মেসির দুই ম্যাচে ৫ গোল, আমার দুই বিশ্বকাপে শূন্য

২৩ জুন ২০২৬

তিন মহাতারকার এই লড়াই নিয়ে ফুটবল পণ্ডিতদের মধ্যেও চলছে চুলচেরা বিশ্লেষণ। ‘আইটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাককোইস্ট বলেন, ‘ফুটবলীয় দক্ষতার দিক থেকে মেসি সবার চেয়ে এগিয়ে, এমবাপ্পে থাকবে দ্বিতীয় স্থানে। তবে গোলপোস্টের সামনে ফিনিশিংয়ের কথা বললে হলান্ডের চেয়ে সেরা এই মুহূর্তে কেউ নেই। বল জালের ঠিকানায় পাঠানোর জাদুকরী ক্ষমতা ওর সহজাত।’

চলতি বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাটের কারণে দলগুলোকে একটি ম্যাচ বেশি খেলতে হবে। ফুটবলারদের সামনে তাই সুযোগ থাকছে জাঁ ফন্টেইনের ১৯৫৮ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের সেই ঐতিহাসিক রেকর্ড ভাঙার। গোল্ডেন বুটের এই ইঁদুর-দৌড় নিয়ে অবশ্য বেশ পরিণত জবাবই দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, ‘আমি এই মুহূর্তে গোল্ডেন বুট নিয়ে ভাবছি না। লিও (মেসি) সবসময় গোল করে, আগেও করেছে, ভবিষ্যতেও করবে। আমি যদি ওর দিকে মনোযোগ দিতে যাই, তবে নিজের ওপর চাপ বাড়িয়ে ফেলব। আমি শুধু দলকে জেতাতে চাই, দল জিতলে গোল এমনিতেই আসবে।’ 

লিওনেল মেসিআর্লিং হলান্ডকিলিয়ান এমবাপ্পে২০২৬ ফুটবল বিশ্বকাপগোল্ডেন বুট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে