Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

সেমিফাইনাল

স্পেনকেই ফেভারিট ঘোষণা দেশমের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪৬
স্পেনকেই ফেভারিট ঘোষণা দেশমের

বিশ্বকাপের মঞ্চে আজ রাতে দেখা যাবে ফ্রান্স বনাম স্পেনের হাইভোল্টেজ ম্যাচ। দুই দলই শক্তিশালী, তাদের মাঠের পারফরম্যান্সও দুর্দান্ত। তবু সেমিফাইনালের আগে ফরাসি কোচ দিদিয়ের দেশম প্রতিপক্ষ স্পেনকেই দিলেন ফেভারিটের তকমা। মঙ্গলবার ডলাসে অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ লড়াইয়ের আগে দেশমের এমন মন্তব্য ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে।

ইউরো ২০২৪-এর সেমিফাইনাল এবং গত বছরের নেশনস লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। সেই হারের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশম বলেন, ‘স্পেন যে টুর্নামেন্টের শিরোপার অন্যতম দাবিদার, সেটা তারা শুরু থেকেই প্রমাণ করছে। তারা ফেবারিট আমি লুইসের (দে লা ফুয়েন্তে) ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাই না, তবে তার শিষ্যরা অসাধারণ ফুটবল খেলছে।’

আরও পড়ুন

মরক্কোর সাংবাদিকদের তোপের মুখে দেশম

০৯ জুলাই ২০২৬

দেশম মনে করেন, স্পেনের ভারসাম্যপূর্ণ দল ফুটবলের জন্য আদর্শ। তিনি বলেছেন, ‘তারা যেমন দুর্দান্ত আক্রমণ করতে পারে, তেমনি রক্ষণভাগেও অসম্ভব শক্তিশালী। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। লুইস এবং আমি— দুজনই রক্ষণভাগ সামলানোর কৌশল জানি। কিন্তু দুই দলের আক্রমণভাগের যে মান, তাতে ডলাসের এই ম্যাচটি নিশ্চিতভাবে একটি দর্শনীয় ও আক্রমণাত্মক লড়াই হতে যাচ্ছে।’

ফ্রান্স দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সুস্থতা। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোঁড়ালিতে চোট পেয়ে বরফ ব্যবহার করতে দেখা গিয়েছিল তাকে। তবে দেশম নিশ্চিত করেছেন, এমবাপ্পে পুরোপুরি ফিট এবং সোমবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল করা এমবাপ্পে সেমিফাইনালেও ফ্রান্সের আক্রমণের মূল ভরসা।

আরও পড়ুন

অদম্য ফ্রান্সকে থামানোর মন্ত্র জানে স্পেন

১৪ জুলাই ২০২৬

মাঝমাঠ নিয়েও সুখবর দিয়েছেন দেশম। কুঁচকির চোটে ভোগা রিয়াল মাদ্রিদ তারকা অরেলিয়েন চুয়ামেনি এখন খেলার জন্য প্রস্তুত। মরক্কোর বিপক্ষে বেঞ্চে থাকলেও তাকে নামানোর ঝুঁকি নেননি কোচ। দেশম বলেন, ‘চুয়ামেনি এখন খেলার জন্য পুরোপুরি ফিট। সে দলের অংশ হিসেবে আজ মাঠে নামতে প্রস্তুত।’

দিদিয়ের দেশমফ্রান্সস্পেন২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    advertiseadvertise