Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

অদম্য ফ্রান্সকে থামানোর মন্ত্র জানে স্পেন

সামীউর রহমান
সামীউর রহমান
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৩
অদম্য ফ্রান্সকে থামানোর মন্ত্র জানে স্পেন

গ্রাফিকস: আগামীর সময়

ফরাসি বিপ্লবের পর যে বিশৃঙ্খলা চলছিল, নেপোলিয়ান বোনাপার্ট সেই অচলাবস্থার অবসান ঘটিয়ে ফ্রান্সের রাষ্ট্রকাঠামোকে একটি স্থায়ী, সুশৃঙ্খল ও আধুনিক প্রাতিষ্ঠানিক রূপ দেন। দিদিয়ের দেশম যখন ফ্রান্সের জাতীয় দলের কোচের দায়িত্ব নেন, তখনো দলটার ভেতর বিদ্রোহের ক্ষত। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে নিকোলাস আনেলকার বিরোধ থেকে খেলোয়াড়দের বিদ্রোহ, সেই জের ধরে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধানের পদত্যাগ। ২০১২ সালের ইউরোর দ্বিতীয় রাউন্ডে স্পেনের কাছে ২-০ গোলে হারল ফ্রান্স, পদত্যাগ করলেন লরা ব্লঁ আর তার জায়গায় দায়িত্ব নিলেন দেশম।

ধীরে ধীরে দলের ভেতর শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, তারকা খ্যাতির চেয়ে দলের জন্য অবদানকে দিয়েছেন গুরুত্ব আর জোর দিয়েছেন একাডেমিগুলোতে তরুণ প্রতিভা তুলে আনার প্রক্রিয়ায়। ঠিক যেভাবে নেপোলিয়ান অভিজাত্য ও বংশ মর্যাদার বদলে জোর দিয়েছেন মেধা, যোগ্যতা ও দক্ষতায়। ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে হেরে নির্বাসনে যেতে হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে, দেশমের জন্য সেই ‘ওয়াটারলু’ হয়ে যেতে পারে ডালাস। গত দুই বছরে স্পেনের কাছে দুটি বড় আসরের সেমিফাইনালে হেরেই যে বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে। বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই দুঃস্বপ্নই তাড়া করে ফিরবে দেশমকে।

খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালের চার দলকে নিয়ে। তাদের তথ্য-বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতি ৯০ মিনিটের খেলা (অতিরিক্ত সময়ের গোল বাদ দিয়ে) সবচেয়ে বেশি গড় গোল ফ্রান্সের। ম্যাচপ্রতি যা ২.৭। সবচেয়ে কম স্পেনের, ১.৮। যদিও গোলমুখী শটের সংখ্যার গড়ে দুই দল একদম সমান, ১৮.৩। তবে সেই শটগুলোকে গোলে রূপান্তরের হারে পিছিয়ে আছে স্পেন, ফ্রান্সের সাফল্য ১৫ আর স্পেনের ১০ শতাংশ।

ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড়রা ড্রিবল করতে ভালোবাসেন, চার সেমিফাইনালিস্টদের ভেতর তাদের ড্রিবল করার হার সবচেয়ে বেশি; ২৩.২ শতাংশ। তবে ড্রিবল করতে গিয়ে বলের দখল খোয়ানোর হারও তাদেরই বেশি। হাওয়ায় ভেসে আসা বল দখলেও ফরাসিরা এগিয়ে, ৬৮ শতাংশ যেখানে স্প্যানিশদের সেটা ৬১ শতাংশ।

ফুটবলটা শেষ পর্যন্ত অঙ্কের খেলা নয়, মাঠের লড়াই আর কৌশলের সফল প্রয়োগ। জাতীয় দলে কখনোই না খেলা লুই দে লা ফুয়েন্তে তার স্প্যানিশ দলটাকে পজেশনভিত্তিক ফুটবলের ছন্দ রপ্ত করিয়েছেন, তবে প্রয়োজনে তারাও যে গোলের মালাও বুনতে পারে সেটা দেখা গেছে নেশনস লিগের সেমিফাইনালে।

ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে হারতে হয়েছিল ভুল কৌশল নেওয়ার কারণে। বৃষ্টিতে যুদ্ধক্ষেত্র কাদাময় হয়ে যাওয়ায় নেপোলিয়ন কাদা শুকাতে খানিকটা দেরি করেছিলেন, এরই মধ্যে ব্রিটিশদের সহযোগিতায় প্রুশিয়ান সেনা সময়মতো যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। তা ছাড়া নেপোলিয়নের প্রধান সেনাপতি মার্শাল মিশেল নে মনে করেছিলেন ব্রিটিশরা পিছু হটছে, তাই পদাতিক ও গোলন্দাজ বাহিনী ছাড়াই আক্রমণ করে বসেন এবং এতে করে ফরাসিরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

ওয়াটারলুর যুদ্ধের মতো দেশমের শিষ্যরাও যদি স্পেনের মাঝমাঠের পেদ্রি ও রোদ্রির চতুর পাসের বুননে বলের পিছু ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে প্রতিআক্রমণে গোল হজম করে ফেলার আশঙ্কাটা বেশি। একই কৌশলে পর্তুগাল ও বেলজিয়ামকে ঘোল খাইয়েছে স্প্যানিশরা। আবার মার্শাল মিশেল নের মতো সবাই মিলে আক্রমণে উঠে এলেও ওলমো এবং ইয়ামালের দ্রুতগতির পাল্টা আক্রমণে গোল হজমের আশঙ্কাও কম নয়। দুটি বড় ম্যাচে হারের পর দেশমের নিশ্চয়ই বুঝে ফেলার কথা, কী করে আটকাতে হবে এই স্প্যানিশদের। এরপর বাকিটা ভাগ্য।

ফ্রান্স-স্পেনফিফা বিশ্বকাপ ২০২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    advertiseadvertise