Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

শুরুর আগেই মেক্সিকো-দ. আফ্রিকার ইতিহাস

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৫০
শুরুর আগেই মেক্সিকো-দ. আফ্রিকার ইতিহাস

‘শাবালালা। গোল... বাফানা বাফানা। দক্ষিণ আফ্রিকার গোল, পুরো আফ্রিকার গোল।’ ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথম গোলের সময় দেওয়া পিটার ড্রুরির এই ধারাভাষ্য ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে হওয়া সেই বিশ্বকাপের পর পেরিয়ে গেছে এক যুগেরও বেশি সময়। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ঘটতে যাচ্ছে বিরল এক ঘটনাও। এর আগে দুই দেশ কখনোই দুবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়নি। ২০১০ সালের পর ২০২৬ আসরেও টুর্নামেন্ট শুরু হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। দুই দেশই তাই গড়তে যাচ্ছে অনন্য এক ইতিহাস।

টুর্নামেন্টের অন্যতম আয়োজক হিসেবে গ্রুপ ‘এ’-এর উদ্বোধনী ম্যাচে এবার দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবে মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে এ দুই দলের ম্যাচ দিয়েই মাঠে গড়াবে ৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে থাকবেন ৮০ হাজারের বেশি দর্শক।

বিশ্বকাপের মঞ্চে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মাত্র একবার। ২০১০ বিশ্বকাপের সেই ম্যাচটি ১-১ এ ড্র হয়েছিল। দুই দলের সর্বশেষ দেখাও সেই ম্যাচেই। এর আগে আরও তিনবার মুখোমুখি হয়েছে দুই মহাদেশের দুই দল। ১৯৯৩ সালের প্রথম দেখায় আফ্রিকাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মেক্সিকো। ২০০০ সালেও একই ব্যবধানে আফ্রিকার দেশটিকে হারায় তারা। ২০০২ সালে ২-০ গোলের জয়ে হারের বদলা নেয় আফ্রিকা।

নিজেদের ১৮তম বিশ্বকাপ খেলবে মেক্সিকো। খেলা যখন নিজের মাঠে, মেক্সিকোর ওপর চাপটাও থাকবে বেশি। টুর্নামেন্ট শুরুর আগে কোচ হাভিয়ের আগুইরের দল আছে দারুণ ছন্দে। টানা আট ম্যাচ অপরাজিত থেকেই বিশ্বকাপে মাঠে নামবে তারা। সবশেষ প্রস্তুতি ম্যাচে সার্বিয়াকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার জন্য তাই অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। কোচ হুগো ব্রুসের নেতৃত্বে বাছাই পর্বে ভালো পারফর্ম করা দলটি চমক দেখিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা রাখছে।

র‍্যাংকিংয়ে আফ্রিকার চেয়ে বেশ এগিয়ে মেক্সিকো, তারা আছে ১৪তম স্থানে। দক্ষিণ আফ্রিকার অবস্থান র‍্যাংকিংয়ের ৬০তম স্থানে। কৌশলগত দিক থেকে মেক্সিকোর লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল খেলা। বল দখলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললে পাবে বাড়তি সুবিধা। স্বাগতিক হওয়ায় গ্যালারির সমর্থনও পুরোটাই পাবে মেক্সিকো।

মেক্সিকোর এই বিশাল সমর্থন নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার কোচ ব্রুস, ‘এটি আমাদের জন্য বিশেষ ও চমৎকার অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ, আমার অনেক খেলোয়াড় আগে কখনো এমন পরিবেশে ফুটবল খেলেনি। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে নিজেদের পরিকল্পনায় অটল থাকা এবং গ্যালারিতে কী ঘটছে, সেদিকে মনোযোগ না দেওয়া। আমরা সবাই জানি, স্টেডিয়ামে হাজার হাজার মেক্সিকান থাকবে।’

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা খেলতে পারে অপেক্ষাকৃত রক্ষণাত্মক কৌশলে। রক্ষণ সামলে এরপর প্রতি আক্রমণে প্রতিপক্ষকে ঘায়েল করা, বাফানা বাফানাদের লক্ষ্য থাকবে এমনটাই।

অতীত ইতিহাস কিংবা সাম্প্রতিক পরিসংখ্যান, এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাগজে-কলমে ফেভারিট স্বাগতিক মেক্সিকোই। ঘরের মাঠ, ভালো ফর্ম এবং অভিজ্ঞ স্কোয়াড; সবদিকেই এগিয়ে তারা।

তবে ম্যাচটা যেহেতু বিশ্বকাপে, তাও আবার উদ্বোধনী ম্যাচ; চাপ থাকবে দুই দলের ওপরই। কোন দল চাপ সামলে পারফর্ম করতে পারবে, তার জানা যাবে আজ রাত ১টায়।

দ. আফ্রিকাইতিহাসমেক্সিকো
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise