Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

১৬ বছর পর মরিনহোর ‘মিশন সিক্সটিন’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯
১৬ বছর পর মরিনহোর ‘মিশন সিক্সটিন’

গ্রাফিকস: আগামীর সময়

২০০৪ সালে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে চমকে দিয়েছিলেন হোসে মরিনহো। ২০১০ সালে তার জাদুর ছোঁয়ায় চ্যাম্পিয়নস লিগ জেতে ইন্টার মিলান। এরপর ১৬ বছর নানা ঠিকানা বদলেও আর মর্যাদার শিরোপাটি জেতা হয়নি ‘স্পেশাল ওয়ান’খ্যাত এই কোচের।

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত প্রথম দফায় রিয়ালের কোচ হয়ে পারেননি চ্যাম্পিয়নস লিগ জিততে। টানা দুই মৌসুম শিরোপা না জেতা রিয়াল আবারও ডাগআউটে ফিরিয়েছে মরিনহোকে। ইন্টারকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর ১৬ বছর পর পুরনো ক্লাবের বিপক্ষেই রিয়ালের ১৬তম চ্যাম্পিয়নস লিগ শিরোপার অভিযানটা আজ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু করছেন মরিনহো।

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রথম প্রতিপক্ষ ইতালির এই ঐতিহ্যবাহী ক্লাব। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম দিনের খেলায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে পোর্তোর, বেতিসের প্রতিপক্ষ লিল, ক্লাব ব্রুগা খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে আর ডর্টমুন্ডের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। এই সপ্তাহের ম্যাচের আগে বন্যায় বিপর্যস্ত নেপালের জন্য এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে উয়েফা। একই সঙ্গে মাঠে প্রদর্শন করা হবে- ‘নেপাল, তুমি একা নও’ লেখা ব্যানারও।

সবচেয়ে বেশি নজর থাকবে অবশ্য সাবেক দুই চ্যাম্পিয়ন রিয়াল ও ইন্টার ম্যাচেই। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। কিলিয়ান এমবাপ্পেকে উড়িয়ে এনেও ‘মিশন সিক্সটিন’ সফল হয়নি তাদের। ম্যাচের আগে ব্যালন ডি’অর নিয়ে এক প্রশ্নের জবাবে কিলিয়ান এমবাপ্পে বলেছেন, ‘সবসময় মনে করি আমিই সেরা। তবে সবার নিজস্ব মতামত আছে। অবশ্যই এ বছরটা আমার ব্যালন ডি’অর জয়ের জন্য ভালো হতে পারে। তবে ভোট দেবেন সাংবাদিকরা।’

ইউরোপীয় এই টুর্নামেন্টে দুর্দান্ত শুরুর রেকর্ড রয়েছে রিয়ালের। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৯টি উদ্বোধনী ম্যাচের ১৭টিতেই জিতেছে তারা। ২০২০ সালে শাখতারের কাছে ৩-২ গোলে হারের পর থেকে শেষ পাঁচটি আসরেই জয় দিয়ে তারা মৌসুম শুরু করেছে।

মরিনহোর শিষ্যরা লা লিগায় এসপানিওল, রিয়াল সোসিয়েদাদ ও মালাগাকে টানা তিন ম্যাচ হারালেও রিয়াল বেতিসের কাছে হেরেছে ১-০ গোলে। ইন্টার মিলান সিরি ‘এ’তে জিতেছে টানা তিন ম্যাচ। চ্যাম্পিয়নস লিগেও গত চার আসরের দুটিতে রানার্সআপ হয়েছে তারা। তবে চলতি সহস্রাব্দে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এখনো প্রথম জয়ের খোঁজে রয়েছে ইন্টার। ১৯৯৮ সালের শেষের দিকে ৩-১ ব্যবধানে জয়ের পর থেকে লস ব্লাঙ্কোসদের কাছে টানা চারটি ম্যাচ হেরেছে তারা।

চ্যাম্পিয়নস লিগমরিনহোমিশন সিক্সটিনস্পেশাল ওয়ানইন্টার মিলান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    advertiseadvertise