রোমায়
তিনি ছিলেন ‘হিরো’। প্রথম
আসরেই ক্লাবকে জিতিয়েছিলেন উয়েফা কনফারেন্স লিগ। পরের মৌসুমে
দলকে নিলেন ইউরোপা লিগের ফাইনালেও। জোসে মরিনহোর বিদায়টা
অবশ্য সুখকর হয়নি, তিক্ততা নিয়ে হয়েছিলেন বরখাস্ত।
দুই বছর পর আবারও
রোমার স্তাদিও অলিম্পিকোয় ফিরছেন স্পেশাল ওয়ান, এবার রিয়াল মাদ্রিদের
কোচ হয়ে। চ্যাম্পিয়নস লিগের
গ্রুপ পর্বের ম্যাচে রোমার খুব ‘আপনজনই’ দাঁড়াবেন
শত্রুপক্ষের ডাগআউটে।
রোমার
সমর্থকদের মন জয় করেছিলেন
তিনি, ঠিক যেমন করেছিলেন
রিয়ালের। ট্যাক্সি ড্রাইভার থেকে মাঠকর্মী, ছোট
থেকে বুড়ো;...