Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ছন্দে ফিরছে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৭
ছন্দে ফিরছে রিয়াল মাদ্রিদ

এবারের মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। নতুন কোচ জোসে মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদ ছিল কিছুটা ছন্নছাড়া। পয়েন্ট হারানো, দলের ভেতরের কোন্দল, ইনজুরি; নানা কারণেই মাদ্রিদের ক্লাবটি নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিল না। তবে গত কয়েক ম্যাচে দেখা যাচ্ছে চিরচেনা সেই রূপ। রোমার বিপক্ষে সেই প্রত্যাবর্তনের পর সেভিয়াকে গুঁড়িয়ে দেওয়া, লাইপজিগের বিপক্ষে আজ রাতের চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে তাই রিয়ালই ফেভারিট।

সোমবার লা লিগায় সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে দারুণ ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয়টি জোসে মরিনহোর দলের জন্য নিশ্চয়ই স্বস্তিদায়ক।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের আগের ম্যাচে রোমার বিপক্ষে দারুণভাবে ফিরে এসেছিল মাদ্রিদ। ম্যাচের শেষ আট মিনিটে ৩ গোল করে ৪-৩ ব্যবধানে জিতেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে রিয়াল। এই সময়ে তাদের একমাত্র হার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে। পাঁচ ম্যাচে রিয়ালের গোল ১৩টি। বিপরীতে হজম করেছে সাতটি।

রিয়ালের হয়ে দারুণ ফর্মে আছেন আরদা গুলার। চ্যাম্পিয়নস লিগে নিজের শেষ দুই ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তুরস্কের তারকা। গ্রীষ্মের দলবদলে বড় অঙ্কের অর্থে মাদ্রিদে যোগ দেওয়া আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দের জন্য ম্যাচটি বিশেষ। কারণ, সাবেক ক্লাব লাইপজিগের বিপক্ষেই খেলতে হবে তাকে। ম্যাচের আগে দিওমান্দেকে প্রশংসায় ভাসিয়েছেন লাইপজিগ বস মার্টিন ডেমিচেলিস, ‘দিওমান্দে এমন একজন ফুটবলার, যে দুই পায়ে বলের দারুণ নিয়ন্ত্রণ এবং অবিশ্বাস্য গতি দিয়ে মাঠের দুই প্রান্তেই (লেফট ও রাইট উইং) পার্থক্য গড়ে দিতে পারে।’

অন্যদিকে শেষ পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে দুটি জয় ও দুটি হার রয়েছে লাইপজিগের। বায়ার্নের কাছে ৬-১ ব্যবধানে হারলেও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৬-০ গোলে হারিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ১-০ গোলের জয়ও পেয়েছে দলটি। শেষ পাঁচ ম্যাচে ১২ গোল করার বিপরীতে ৯ গোল হজম করেছে লাইপজিগ। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২৪ সালের মার্চে চ্যাম্পিয়নস লিগে। রিয়ালের মাঠে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

একই দিনে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। বুন্দেসলিগায় লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। হ্যাটট্রিক করেছেন লুইস দিয়াস।

অন্যদিকে, নটিংহাম ফরেস্টকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগেও এখন পর্যন্ত শতভাগ সাফল্য মিকেল আর্তেতার দলের।

রিয়াল মাদ্রিদমরিনহোসেভিয়ালা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্ধ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

    নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    সেই ২০ অক্টোবরেই আবার মৃত্যুর মিছিল বড়াইগ্রামের সড়কে

    সেই ২০ অক্টোবরেই আবার মৃত্যুর মিছিল বড়াইগ্রামের সড়কে

    হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, হয়ে যাচ্ছে ঝুঁকির শহর

    হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, হয়ে যাচ্ছে ঝুঁকির শহর