এবারের
মৌসুমের শুরুটা খুব একটা ভালো
হয়নি তাদের। নতুন কোচ জোসে
মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদ ছিল কিছুটা ছন্নছাড়া।
পয়েন্ট হারানো, দলের ভেতরের কোন্দল,
ইনজুরি; নানা কারণেই মাদ্রিদের
ক্লাবটি নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও
ছিল না। তবে গত
কয়েক ম্যাচে দেখা যাচ্ছে চিরচেনা
সেই রূপ। রোমার বিপক্ষে
সেই প্রত্যাবর্তনের পর সেভিয়াকে গুঁড়িয়ে
দেওয়া, লাইপজিগের বিপক্ষে আজ রাতের চ্যাম্পিয়নস
লিগের ম্যাচের আগে তাই রিয়ালই
ফেভারিট।
সোমবার
লা লিগায় সেভিয়াকে ৪-১ গোলে
হারিয়ে দারুণ ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। চ্...