Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

নারী বিশ্বকাপে ইতিহাস গড়বে মারাকানা স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৬:০০
নারী বিশ্বকাপে ইতিহাস গড়বে মারাকানা স্টেডিয়াম

সংগৃহীত ছবি

ব্রাজিলে বসছে আগামী নারী ফুটবল বিশ্বকাপের আসর, জানা ছিল আগেই। এবার বিশ্বকাপের ভেন্যু প্রকাশ করেছে ফিফা। ইতিহাসের তৃতীয় ভেন্যু হিসেবে পুরুষদের ফাইনালের পর নারীদের ফাইনালও হতে যাচ্ছে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে।

এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকায়। ২০২৭ সালের ২৪ জুন মারাকানায় স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে ৩২ দলের এই টুর্নামেন্ট, চলবে ২৫ জুলাই পর্যন্ত।

নারী বিশ্বকাপের দশম আসরের ম্যাচগুলো হবে মোট আটটি শহরে। ফিফা নিশ্চিত করেছে, প্রতিটি শহরে অন্তত সাতটি করে এবং কমপক্ষে একটি করে নকআউট পর্বের ম্যাচ হবে।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদোর শেষ ষোলোর ম্যাচ আয়োজন করবে। বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও দে জেনেইরো ও সাও পাওলোয় হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সাও পাওলো ও রিওতে হবে সেমি ফাইনাল।

স্টকহোমের রাসুন্দা স্টেডিয়াম ও পাসাদেনার রোজ বোলের পর, ইতিহাসের তৃতীয় স্টেডিয়াম হিসেবে মারাকানায় পুরুষ ও নারী বিশ্বকাপের ফাইনাল হবে।

ম্যাচের সময়সূচি এ বছরের শেষ দিকে প্রকাশ করা হবে। মেয়েদের ফুটবল বিশ্বকাপে আগের ৯ আসরে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। পুরুষ ফুটবলে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বাগতিক ব্রাজিল মেয়েদের ফুটবলে এখনও বিশ্বকাপ জিততে পারেনি। ২০০৭ আসরে রানার্সআপ হওয়া তাদের সর্বোচ্চ সাফল্য।

 

নারী বিশ্বকাপব্রাজিল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise