ব্রাজিলে বসছে আগামী নারী ফুটবল বিশ্বকাপের আসর, জানা ছিল আগেই। এবার
বিশ্বকাপের ভেন্যু প্রকাশ করেছে ফিফা। ইতিহাসের তৃতীয় ভেন্যু হিসেবে পুরুষদের ফাইনালের
পর নারীদের ফাইনালও হতে যাচ্ছে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে।
এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকায়। ২০২৭
সালের ২৪ জুন মারাকানায় স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে ৩২ দলের এই টুর্নামেন্ট,
চলবে ২৫ জুলাই পর্যন্ত।
নারী বিশ্বকাপের দশম আসরের ম্যাচগুলো হবে মোট আটটি শহরে। ফিফা নিশ্চিত
করেছে, প্রতিটি শহরে অন্তত সাতটি করে এ...