Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

রুদ্ধশ্বাস শিরোপা লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৫
রুদ্ধশ্বাস শিরোপা লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব

সংগৃহীত ছবি

আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে ম্যানচেস্টার সিটি? নাকি ২২ বছরের খরা কাটিয়ে শিরোপা উৎসবে মাতবে আর্সেনাল? লিগের ৫ ম্যাচ বাকি থাকতে বিশ্ব ফুটবলে এটাই অন্যতম বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। চলছে তুমুল আলোচনা, বিশ্লেষণ। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান এখন এমন এক জায়গায়, যেখানে গোল ব্যবধানই হতে পারে শিরোপার ফয়সলা।

গত বুধবার বার্নলিকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পেপ গার্দিওলার সিটি। অথচ তার আগের ২০৯ দিন রাজত্ব ছিল মিকেল আর্তেতার আর্সেনালের। দুই দলের পয়েন্টের ব্যবধান নেই বললেই চলে, পার্থক্য কেবল গোল সংখ্যায়। বিবিসি স্পোর্টসের প্রতিবেদক শামুন হাফেজ সিটির পক্ষেই বাজি ধরছেন, ‘সিটির জানুয়ারি সাইনিং সেমেনিও হয়তো শেষ মুহূর্তে গোল করে ইতিহাদে শিরোপা নিশ্চিত করবে। আর্সেনাল শেষ দিন পর্যন্ত লড়াই করবে ঠিকই, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থেকে তাদের স্বপ্নভঙ্গ হতে পারে।’

আরও পড়ুন

বিশ্বকাপ নিয়ে ভ্রমণ সতর্কতা

২৫ এপ্রিল ২০২৬

অন্যদিকে, বিবিসির আর্সেনাল প্রতিবেদক অ্যালেক্স হাওয়েল মনে করেন, আর্সেনালের ফর্মে কিছুটা ঘাটতি থাকলেও সিটির সামনের সূচি তুলনামূলক কঠিন। তার মতে, বোর্নমাউথ বা এভারটনের বিপক্ষে পয়েন্ট হারাতে পারে সিটি, যা আর্সেনালকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেবে। বিশেষ করে এবেরেচি এজে এবং মার্টিন ওডেগার্ডের ফর্ম আর্সেনাল সমর্থকদের আশার আলো দেখাচ্ছে।

সাবেক প্রিমিয়ার লিগ জয়ী তারকা ক্রিস সাটন অবশ্য গানারদের পক্ষেই কথা বলছেন। তিনি মনে করিয়ে দেন, প্রথম লেগে আর্সেনাল তাদের বাকি ৫টি প্রতিপক্ষকেই হারিয়েছিল। তার মতে, দুই দলের বড় পার্থক্য গড়ে দিতে পারে আক্রমণভাগ। সিটির হয়ে গত চার মৌসুমে থাক্রমে ৩৬, ২৭, ২২টি করে গোল করেছেন আর্লিং হালান্ড। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪টি গোল করে ফেলেছেন। অন্যদিকে আর্সেনালের হয়ে এই মৌসুমে ১২টি গোল করেছেন ভিক্টর গিওকেরেস, যিনি শেষ ম্যাচে সিটির বিপক্ষে বেঞ্চে ছিলেন।

আরও পড়ুন

এমবাপ্পের শততম ম্যাচে রিয়ালের হোঁচট

২৫ এপ্রিল ২০২৬

সাটনের মতে, ‘ম্যানচেস্টার সিটির কাছে আর্লিং হালান্ডের মতো ‘কিলার’ ফিনিশার আছে, যিনি কঠিন মুহূর্তে ম্যাচ বের করে নিতে পারেন। তবে আর্সেনাল যদি বার্নলির বিপক্ষে ঘরের মাঠে বড় জয় পায়, তবে গোল ব্যবধানে তারা সিটিকে টপকে যেতে পারে।’

প্রযুক্তির লড়াইয়ে মাইক্রোসফট কোপাইলট (এআই) কিন্তু সিটির পক্ষেই রায় দিচ্ছে। এআই-এর পূর্বাভাস অনুযায়ী, সিটি এবং আর্সেনাল—উভয় দলই তাদের বাকি পাঁচটি করে ম্যাচ জিতবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে শিরোপা যাবে পেপ গার্দিওলার ঘরে। সমর্থকদের মাঝেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের এই রুদ্ধশ্বাস সমাপ্তি দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

ম্যানচেস্টার সিটিআর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫১

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ১৪ আগস্ট ২০২৬, ০২:২৮

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:০১

    advertiseadvertise