Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫
সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

সাপ্তাহিক বন্ধের বিষয়টি না জানায় ফিরে যেতে হয়েছে অনেককে- আগামীর সময়

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাসকে ধারণ করে গড়ে ওঠা জুলাই জাদুঘর দেখতে এসে সাপ্তাহিক বন্ধের কারণে ফিরে যেতে হয়েছে অনেক দর্শনার্থীর। আজ বৃহস্পতিবার জাদুঘরটি সাপ্তাহিক বন্ধ থাকায় সকাল থেকেই এর প্রধান ফটকের সামনে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই জাদুঘর বন্ধ থাকার বিষয়টি আগে থেকে না জানায় পড়েন বিড়ম্বনায়।

‘জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাগুলো, স্মৃতি ও ইতিহাস কাছ থেকে জানতে আগ্রহ থেকেই জাদুঘরে এসেছি। বিশেষ করে শিশু ও পরিবারের নারী সদস্যদের নিয়ে আগে থেকে আসার পরিকল্পনা করেই এখানে এসেছিলাম। কিন্তু সাপ্তাহিক বন্ধের বিষয়টি জানা না থাকায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। নারী, শিশুদের নিয়ে এখন আবার বাসায় যেতে হবে।’ জুলাই জাদুঘর দেখতে না পেরে এভাবেই আক্ষেপ করছিলেন আকবর হোসেন।

দর্শনার্থীদের অনেকেই বলছেন, জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন ও সময় সম্পর্কে অনলাইনে বা প্রবেশপথের বাইরে আরও দৃশ্যমানভাবে তথ্য দেওয়া হলে এমন বিড়ম্বনায় পড়তে হতো না। বিশেষ করে দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য বন্ধের দিনটি আগে থেকে জানার সুযোগ থাকা জরুরি।

আজ দুপুরে জাদুঘরের ফটকের সামনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ও শিশুদের নিয়ে বেশ কয়েকটি পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানটি ঘুরে দেখতে এসেছেন। তবে ফটক বন্ধ থাকায় বাইরে দাঁড়িয়েই ফিরে যেতে হচ্ছে তাদের।

আরও পড়ুন

গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

১৩ আগস্ট ২০২৬

জাদুঘরের প্রবেশপথের সামনে সাপ্তাহিক বন্ধের বিষয়ে একটি নোটিস টানানো রয়েছে। সেখানে জাদুঘর বন্ধ থাকার তথ্য দেওয়া হলেও অনেক দর্শনার্থী জানান, তারা বিষয়টি আগে জানতে পারেননি। ফলে জাদুঘর প্রাঙ্গণে এসে বন্ধ ফটক দেখে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের।

দর্শনার্থীদের কেউ কেউ ফটকের সামনে দাঁড়িয়ে নোটিস পড়ছেন, আবার কেউ নিজেদের মধ্যে কথা বলে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বন্ধ জাদুঘরের সামনেই ছবি তুলে সময় কাটাচ্ছেন। পরিবার ও শিশুদের নিয়ে জাদুঘরের ফটকের সামনে অপেক্ষা করতেও দেখা যায় জাদুঘর দেখতে আসা অনেককে। কয়েকজন দর্শনার্থী আবার মোবাইল ফোনে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে জুলাই জাদুঘর দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের আগ্রহ রয়েছে। তাই জাদুঘর বন্ধের দিন সম্পর্কে আগাম তথ্য সহজলভ্য করা গেলে দর্শনার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুলাই জাদুঘরসাপ্তাহিক বন্ধ
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    advertiseadvertise