Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ নিয়ে ভ্রমণ সতর্কতা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮
বিশ্বকাপ নিয়ে ভ্রমণ সতর্কতা

বিশ্বকাপকে সামনে রেখে এলো নতুন এক শঙ্কা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। অনেকে হয়তো যুক্তরাষ্ট্রে যাওয়ার সব পরিকল্পনাও সেরে ফেলেছেন। তবে বিশ্বকাপকে সামনে রেখে এলো নতুন এক শঙ্কা। টুর্নামেন্ট চলার সময় যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সতর্ক করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং দেশটিতে বাড়তে থাকা স্বৈরতান্ত্রিক প্রবণতা ও সহিংসতার কারণ দেখিয়ে এই বিশেষ ‘ভ্রমণ সতর্কতা’ জারি করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও যুক্তরাষ্ট্রের কয়েক ডজন মানবাধিকার সংগঠন যৌথভাবে বিশ্বকাপকে ঘিরে এই সতর্কবার্তা দিয়েছে।

সংগঠনগুলোর দাবি, যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। ফিফা কিংবা আয়োজক শহরগুলোর পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের নিরাপত্তার বিষয়ে কোনো শক্ত পদক্ষেপ বা সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি। এজন্যই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিশ্বকাপে খেলা দেখতে আসা দর্শক যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অযৌক্তিক বাধার মুখে পড়তে পারেন। এমনকি তাদের ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের তল্লাশি চালানো হতে পারে।

‘অমানবিক’ পরিস্থিতি তৈরি করে সন্দেহভাজনদের আটকে রাখার মতো ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাদের প্রকাশিত ওই প্রতিবেদনে লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও মিনিয়াপোলিসের মতো শহরগুলোতে সাম্প্রতিক অভিবাসনবিরোধী অভিযানের প্রসঙ্গ টেনে বলা হয়, সেখানে বর্ণবাদী আচরণ এবং বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনা ঘটেছে।

এই ভ্রমণ সতর্কবার্তাকে অবশ্য ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও জিওফ ফ্রিম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র ভ্রমণে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমন দাবি মোটেই সৎ উদ্দেশ্যে করা হয়নি। অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্যে এটি রাজনৈতিক কৌশল। গত বছরেও দেশটিতে প্রায় ৬ কোটি ৭০ লাখ আন্তর্জাতিক পর্যটক এসেছেন।’

উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। ৪৮ দলের ঐতিহাসিক এই টুর্নামেন্টের ১০৪ ম্যাচের ৭৮টিই হবে যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যুতে।




বিশ্বকাপফুটবলযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের