Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

এমবাপ্পের শততম ম্যাচে রিয়ালের হোঁচট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪
এমবাপ্পের শততম ম্যাচে রিয়ালের হোঁচট

লি লিগার শিরোপা স্বপ্ন একপ্রকার শেষ হয়ে গেছে রিয়ালের। ছবি: সংগৃহীত

রিয়ালের জার্সিতে শততম ম্যাচের মাইলফলকে পা রাখলেন কিলিয়ান এমবাপ্পে। বেতিসের মাঠে উপলক্ষ্যটা অবশ্য রাঙাতে পারলেন ফরাসি অধিনায়ক। শুক্রবার রাতে লা লিগার ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

ম্যাচে অসাধারণ সব সেভ করলেও ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আর পারেননি রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। ৯৩ মিনিট ৫ সেকেন্ডে গোল হজম করে হোঁচট খেল তারা।

৫২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য বেতিসের ১৯ শটের চারটি ছিল লক্ষ্যে। রিয়াল মাদ্রিদের ১২ শটের আটটি লক্ষ্যে ছিল। ৩৩ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। লা লিগা জয়টা একপ্রকার সময়ের অপেক্ষা বার্সার।

এভাবে পয়েন্ট হারানোর দায়টা রিয়াল কোচ আলভারো আরবেলোয়া দিচ্ছেন রেফারিকে। তার কণ্ঠে ছিল আক্ষেপ,‘মেন্দিকে পরিষ্কার ফাউল করা হয়েছিল। আর ব্রাহিম দিয়াসের শট লেগেছিল ওদের এক ডিফেন্ডারের হাতে, ওটা পেনাল্টি ছিল। রেফারি কোনোটাই দেননি। আপনার তো ফুটবলের বেসিক জ্ঞানটা থাকতে হবে। আফসোসের হচ্ছে যারা সিদ্ধান্ত নেন, তাদের সেই বেসিকটা নেই।’

রিয়ালের হয়ে ১০০ ম্যাচে ৮৫ গোল করেছেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত

১৩তম মিনিটে বক্সের ভেতর থেকে ওয়ান-অন-ওয়ানে বল পেয়েও উড়িয়ে মারেন রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলতে নামা এমবাপ্পে। এই ১০০ ম্যাচের ৬২টি লা লিগায়, ২৫টি চ্যাম্পিয়নস লিগে, কোপা দেল রেতে ৫টি, ক্লাব বিশ্বকাপে ৪টি, স্প্যানিশ সুপার কাপে ৩টি আর ইউরোপিয়ান সুপার কাপে খেলেছেন ১ ম্যাচ। সবমিলিয়ে জয় পেয়েছে ৬৬ ম্যাচে আর গোল করেছেন ৮৫টি।

১৭তম মিনিটে ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রায় ৩৫ গজ দূর থেকে ফেদেরিকো ভালভের্দের জোরাল শট বেতিস গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল জালে পাঠান ভিনি।

৫৪তম মিনিটে এমবাপ্পে বল জালে পাঠালেও বিল্ডআপের সময় ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড অফসাইডে থাকায় গোল পায়নি রিয়াল। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে জিওভান্নি লো সেলসোর অ্যাসিস্টে হেক্তর বেইয়েরিনের গোলে রিয়ালকে জয় বঞ্চিত করে বেতিস।




রিয়াল মাদ্রিদবার্সেলোনাকিলিয়ান এমবাপ্পে
    শেয়ার করুন:
    Advertisement
    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ভাস্কর্য ভাঙা ও রাজনীতির হাতুড়ি

    ১৪ আগস্ট ২০২৬, ০২:২৮

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    সালাহউদ্দিন স্থানীয় সরকারে, স্বরাষ্ট্রে এ্যানি!

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:০১

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০

    ৪ শতাধিক প্রতিবন্ধী মানুষের এক গ্রাম

    ৪ শতাধিক প্রতিবন্ধী মানুষের এক গ্রাম

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:২০

    সুগন্ধি চাল রপ্তানিতে লাগাম

    সুগন্ধি চাল রপ্তানিতে লাগাম

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:২৬

    যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

    যেকোনো সময় ছাত্রদলের নতুন কমিটি

    ১৪ আগস্ট ২০২৬, ০৩:০০

    advertiseadvertise