Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৫১
তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ছবি: বাফূফে

সান মারিনোর সেরাভেলে স্টেডিয়ামে বাংলাদেশের ফুটবলে রচিত হল নতুন এক ইতিহাস। সেই ইতিহাসের মহানায়ক তপু বর্মণ। তার জোড়া গোলেই স্বাগতিক সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম জয়ের রূপকথার জন্ম দিল বাংলাদেশ। নতুন কোচ থমাস ডুলির অধীনে শুরুটাও হলে জয় দিয়ে।

হাজারো প্রবাসী বাংলাদেশি গ্যালারিতে এসেছিলেন বাংলাদেশের হয়ে গলা ফাটাতে। তাদের হতাশ করেননি হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। ২০০১ সালে সাহারা কাপে যুগোস্লাভিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে একটি করে ম্যাচ খেলে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার তারা প্রথমবার হারাল ইউরোপের কোনো দেশকে।

র‍্যাংকিংয়ে সবচেয়ে তলানির দল সান মারিনো (২১১)। তাদের চেয়ে ৩০ ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ (১৮১)। এই ব্যবধানটা ছিল খেলাতেও।

১৯ মিনিটে ডান প্রান্ত থেকে শেখ মোরসালিনের বাড়ানো লম্বা ক্রসে দারুণ হেডে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। ৩১ মিনিটে ২৯ বছর বয়সী ফরোয়ার্ড ফিলিপ্পো বেরার্ডির পাস থেকে সমতা ফেরান নিকোলাস জিয়াকোপেটি।

৬০ মিনিটে বিশ্বনাথ ঘোষ ও ফাহামিদুল ইসলাম এবং ৭৫ মিনিটে কাজেম শাহকে নামান ডুলি। তাতে বাংলাদেশের আক্রমণের ধার বাড়ে। ৮৬ মিনিটে হামজার নেওয়া ফ্রি-কিক থেকে গোলমুখে শট নেন বিশ্বনাথ ঘোষ। সেই শটে করা হেডে বল জালে পাঠান তপু। তাতেই তৈরি হয় নতুন ইতিহাস।



বাংলাদেশসান মারিনোতপু বর্মন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise