Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফার তদন্ত

শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত আর্জেন্টিনার তিন ফুটবলার, কোচ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩
শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত আর্জেন্টিনার তিন ফুটবলার, কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার ফুটবলার ও কোচিং স্টাফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অভিযুক্ত ফুটবলাররা হলেন- আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবের্তো আয়ালা। তাদের বিরুদ্ধে এরই মধ্যে ডিসিপ্লিনারি প্রসিডিংস শুরু করেছে ফিফা।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর স্পেনের গাভি, রদ্রি ও দানি ওলমোর সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন অভিযুক্তরা। এক সপ্তাহব্যাপী তদন্ত শেষে ফিফার পক্ষ থেকে জানায়, আর্জেন্টিনার ওই তিনজনের বিরুদ্ধে ‘গায়ে হাত তোলা বা আক্রমণের’ মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পারেদেস, মোলিনা এবং আয়ালা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন।

আরও পড়ুন

মেসির সঙ্গে বাগযুদ্ধ নিয়ে মুখ খুললেন সেই রেফারি

২৯ জুলাই ২০২৬

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ডিসিপ্লিনারি কোড অনুযায়ী অভিযুক্তদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে এবং পরে ফিফা ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এ ছাড়া এই ঘটনায় স্পেনের মিডফিল্ডার গাভি এবং আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকেও অসদচরণের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

শুধু খেলোয়াড়রাই নন, পুরো টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছে ফিফা। এর মধ্যে রয়েছে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সম্পর্কিত রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন। স্টেডিয়ামে দর্শকদের বর্ণবাদী আচরণ ও বৈষম্যমূলক স্লোগান, ম্যাচ শুরু করতে দেরি করা, নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন এবং গ্যালারি থেকে মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপ করা।

আরও পড়ুন

ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

২১ জুলাই ২০২৬

গত ১২ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় মেসি বাহিনীর। পাশাপাশি মাঠের বাইরের নানা বিতর্কের কারণে এখন কঠিন সময় পার করতে হচ্ছে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনাবিশ্বকাপ ফাইনাললিয়ান্দ্রো পারেদেসনাহুয়েল মোলিনারবের্তো আয়ালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প