Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির সঙ্গে বাগযুদ্ধ নিয়ে মুখ খুললেন সেই রেফারি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০৯
শেয়ার করুন:
মেসির সঙ্গে বাগযুদ্ধ নিয়ে মুখ খুললেন সেই রেফারি

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি ছিল নানা বিতর্কে ভরপুর। বিশেষ করে লিওনেল মেসির সঙ্গে রেফারি জোয়াও পিনেইরোর ভাইরাল হওয়া সেই কথোপকথন এবং সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রেল এমবোলাকে লাল কার্ড দেখানো নিয়ে ফুটবল বিশ্বে কম আলোচনা হয়নি। অবশেষে এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ রেফারি পিনেইরো।

পর্তুগালের ‘চ্যানেল ১১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেফারি পিনেইরো জানান, মাঠে খেলোয়াড়দের সঙ্গে এ ধরনের আলোচনা খুবই স্বাভাবিক ঘটনা। বিশেষ করে অধিনায়ক হিসেবে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের সঙ্গে কথা বলা এবং নতুন নিয়মের সুবাদে কিছুটা ছাড় দেওয়া নিয়েও কথা বলেন তিনি।

আরও পড়ুন

নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন আনচেলত্তি

২৪ জুলাই ২০২৬

পিনেইরো বলেন, ‘মেসির সঙ্গে যা ঘটেছে, তা অন্য খেলোয়াড়দের সঙ্গেও ঘটে থাকে। অবশ্যই সেটা মেসি ছিল বলে হয়তো বিষয়টি বেশি নজরে এসেছিল। তবে এটি ফুটবলে অত্যন্ত স্বাভাবিক বিষয়। রেফারিরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, খেলোয়াড়রাও রেফারিদের সঙ্গে কথা বলে। কোনো কোনো বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে, তবে এর মধ্যে অস্বাভাবিক কিছু ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘সব ঘটনার জন্য আমাদের পকেট থেকে হলুদ কার্ড বের করতে হয় না। আমরা কথা বলি, আর কথার মাধ্যমেই আমরা একে অপরকে বুঝতে পারি। ওটা ম্যাচেরই একটা ক্ষণস্থায়ী মুহূর্ত ছিল, আমরা সেটা ওখানেই শেষ করে সামনে এগিয়ে গেছি।’

আরও পড়ুন

পরাজয়ের বেদনা ভুলে নিজের ক্লাবের ম্যাচ দেখলেন মেসি

২৬ জুলাই ২০২৬

ম্যাচের অন্যতম বড় টার্নিং পয়েন্ট ছিল সুইস ফরোয়ার্ড ব্রেল এমবোলার বহিষ্কারাদেশ। নিজের সিদ্ধান্তকে সমর্থন করে পিনেইরো বলেন, মাঠে তাদের কাছে মনে হয়েছিল আর্জেন্টাইন খেলোয়াড়টি হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল করেছেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর দেখা যায় আসলে কোনো ফাউলই হয়নি, বরং সেটি ছিল ডাইভ বা সিম্যুলেশন। পরবর্তীতে সেই অনুযায়ীই এমবোলাকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখানো হয়।

তবে পিনেইরো এই সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করলেও, আইএফএবি পরবর্তীতে এটিকে রেফারিদের একটি বড় ভুল বলে স্বীকার করে। তাদের মতে, ভিএআর প্রটোকল অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রে সিম্যুলেশন বা ফাউল রিভিউ করার সুযোগ নেই। ফিফা অবশ্য বলেছে, খেলার মূল স্পিরিট ও সুবিচার বজায় রাখতেই এই নিয়মটি সঠিকভাবে প্রয়োগ করা হয়েছিল।

লিওনেল মেসিরেফারি জোয়াও পিনেইরোআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে