২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার
ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি
ছিল নানা বিতর্কে ভরপুর। বিশেষ করে লিওনেল মেসির সঙ্গে রেফারি জোয়াও পিনেইরোর ভাইরাল
হওয়া সেই কথোপকথন এবং সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রেল এমবোলাকে লাল কার্ড দেখানো নিয়ে
ফুটবল বিশ্বে কম আলোচনা হয়নি। অবশেষে এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ রেফারি পিনেইরো।
পর্তুগালের ‘চ্যানেল ১১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেফারি পিনেইরো জানান,
মাঠে খেলোয়াড়দের সঙ্গে এ ধরনের আলোচনা খুবই স্বাভাবিক ঘটনা। ব...