পেশাদার যুগে ঢাকা ডার্বিতে যোজন এগিয়ে আবাহনী

ছবি: আবাহনী লিমিটেড
গেল কয়েক বছর আবাহনী-মোহামেডান দ্বৈরথ নিয়ে মানুষের আগ্রহে ভাটা পড়েছে ঠিক, তবে অন্য যে কোন ম্যাচের চেয়ে এখনও এই ম্যাচেই গ্যালারিতে লোক সমাগম হয়ে বেশি। গত কয়েক বছর ঢাকা ডার্বি ঢাকায় হচ্ছে না। মহা লড়াইয়ের মঞ্চ গেলো কয়েক বছর ধরেই কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। দেশের ফুটবল পেশাদার যুগে পা রাখার পর এখন পর্যন্ত হয়েছে ১৭টি লিগ। এর মধ্যে দু'দল একে অপরের মোকাবেলা করেছে ৩৩বার।
আজ দু'দলের ৩৪তম লড়াই শুরু হবে কুমিল্লায় বেলা সাড়ে ৩ টায়। তার আগে আসুন জেনে নেওয়া যাক দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ঢাকা ডার্বির কিছু পরিসংখ্যান। এখানে পেশাদার লিগের হিসেব দেওয়া হয়েছে। আবাহনী দ্বিগুণ ম্যাচে জিতেছে মোহামেডানের তুলনায়। এই হিসেব থেকেই পরিস্কার কেন তারা এখন পর্যন্ত পেশাদার যুগের সবচেয়ে সফল দল (ছয় শিরোপা)। আর কেনই বা মোহামেডান শিরোপার লড়াইয়ে চীর বৈরীর ধারেকাছেও নেই (মাত্র এক শিরোপা)।
ম্যাচ আবাহনীর জয় মোহামেডানের জয়/ড্র
৩৩ ১৪ ৭ ১২
|
তারিখ |
হোম দল |
ফল |
অ্যাওয়ে দল |
|
২৪ মার্চ ২০০৭ |
মোহামেডান |
০ - ১ |
আবাহনী আরিফ খান জয় |
|
১৬ জুন ২০০৭ |
আবাহনী |
০ - ০ |
মোহামেডান |
|
২৪ নভেম্বর ২০০৮ |
আবাহনী এমেকা (২) |
২ - ২ |
মোহামেডান বুকোলা, রবিন |
|
২৪ জানুয়ারি ২০০৯ |
মোহামেডান বুকোলা |
১ - ২ |
আবাহনী এমেলি, এমেকা |
|
১৯ মার্চ ২০১০ |
মোহামেডান |
০ - ০ |
আবাহনী |
|
২ জুন ২০১০ |
আবাহনী আউদু ইব্রাহিম |
১ - ২ |
মোহামেডান এমিলি, মামুনুল |
|
১৩ মার্চ ২০১১ |
আবাহনী থুয়াম ফ্রাংক |
১ - ০ |
মোহামেডান |
|
২৪ জুন ২০১১ |
মোহামেডান |
০ - ০ |
আবাহনী |



