Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

পা ওমর বাবুর সাক্ষাৎকার

হামজাদের সঙ্গে মানিয়ে নিতে আমার সমস্যা হবে না

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২০:৫৮
হামজাদের সঙ্গে মানিয়ে নিতে আমার সমস্যা হবে না

ছবি: আগামীর সময়

শীর্ষ ফুটবলে নাম লেখানোর পর থেকেই ফর্টিস এফসির হয়ে খেলছেন গাম্বিয়ান প্লে-মেকার পা ওমর বাবু। টানা পঞ্চম মৌসুম ফর্টিসের হয়ে আলো ছড়ানো ২৭ বছরর তরুণ বাংলাদেশের জল-হাওয়ায় মানিয়ে নিয়েছেন ভালোভাবেই। টানা খেলছেন বলেই লাল-সবুজ জার্সিতে খেলা নিয়ে প্রায়ই প্রশ্ন শুনতে হয়। প্রস্তাব পেলে ভেবে দেখার কথা জানালেন তিনি, তবে যদি সত্যি হামজাদের সতীর্থ হতে পারেন, তবে বিশ্বাস রাখেন জাতীয় দলে কার্যকর হয়ে উঠতে পারবেন দ্রুতই। আগামীর সময়-এর সুদীপ্ত আনন্দ’র সঙ্গে আড্ডায় মেতে অনেক কথাই বলেছেন এই প্লে-মেকার

প্রশ্ন: আসলে আপনার ডাকনাম কি? বাবু নাকী ওমর?
পা ওমর বাবু: আমার ডাকনাম পা ওমর। তবে এখানে সবাই আমাকে ওমর নামেই ডাকে।
প্রশ্ন: তো ওমর, সংবাদ সম্মেলনে দেখলাম আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা বলেছেন এএফসি চ্যালেঞ্জ লিগে। বাংলাদেশে টানা পঞ্চম মৌসুম খেলছেন। দেশটার প্রতি তাহলে একটা মায়া পড়ে গেছে?
ওমর: আমি যখন প্রথম এখানে এসেছিলাম, তখন একটা ছেলে ছিলাম। ফর্টিস আমাকে একজন মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। শুরুতে এটা সহজ ছিল না। আমাকে জীবনযাত্রা, খাবার, জলবায়ু এবং এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল, যা অন্য দেশগুলোর চেয়ে আলাদা। সময় যত গেছে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে, কারণ এই পথচলাটা আমি নিজেই বেছে নিয়েছিলাম। ইংরেজিতে একটা প্রচলিত কথা আছে- আপনি যদি সিস্টেমকে হারাতে না পারেন, তবে আপনাকে সিস্টেমের সাথে মিশে যেতে হবে। আমিও সিস্টেমে মিশে গিয়ে দ্রুত মানিয়ে নিতে শিখেছি। এটা সহজ হয়েছে ফর্টিস এফসি-র মানুষদের কারণে। তারা সবকিছুই আমার জন্য খুব সহজ করে দিয়েছেন। তাই এখানে আমি স্বাচ্ছন্দ্যে খেলতে পারছি। পাঁচ মৌসুম অনেকটা সময়। আমি এখানে বন্ধু তৈরি করেছি, আমরা তাদের কথা বলি, অনেক কিছু করি। আমার কাছে এখানে বাস করাটা সহজ, কারণ এখন আমি এখানকার সবকিছু জানি, বিশেষ করে এখানকার ফুটবলের ভাষাটা আমি শিখে ফেলেছি। মাঠে তারা যাই বলে, বুঝতে পারি। তয়তো ভাষাটা বলতে পারি না, তবে বুঝতে পারি বেশিরভাগ সময়।
প্রশ্ন: এ দেশে বড় একটা সময় কাটানোর পর নিশ্চয় কখনো ভাবনায় এসেছে, এ দেশের জার্সিতে আপনি খেলতে পারেন? টানা পাঁচ মৌসুম খেলার পর তো এমন চিন্তা আসতেই পারে?
ওমর: হ্যাঁ, আমি এখানে বড় হয়েছি। নিজেকে এখানকার একজন মানুষ মনে হয়। আমি বাংলাদেশের জীবন বুঝতে পারি, স্টাইল বুঝতে পারি, এখানকার অনেক কিছু বুঝি। তবে এটি এমন একটি সিদ্ধান্ত যা আমি একা নিতে পারব না। কারণ আমার একটি পরিবার আছে, তাদের কথা বিবেচনা করতে হবে, তাদের কথা শুনতে হবে। আমার স্ত্রী, সন্তান, বাবা-মা আছেন। এটা এমন একটা ব্যাপার যা নিয়ে তাদের সঙ্গে আমার বসে কথা বলতে হবে। সত্যি বললে, আমি এখন পর্যন্ত কোনো পর্যায় থেকে এরকম কোনো প্রস্তাব পাইনি। যদি পাই, হয়তো তখন ভেবে দেখবো। তবে এটা ঠিক ক্লাব এটা নিয়ে অনেকের সঙ্গে আমার কথা হয়।
প্রশ্ন: তবে কী ধরে নেবো, আপনি এ ব্যাপারটায় বেশ ইতিবাচক?
ওমর: আমি যদি প্রস্তাব পাই, তখন আমার পরিবারের সঙ্গে কথা বলব এবং দেখব কোনটা আমার জন্য সেরা, তারপর সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে শুধু আমার ক্লাব চায় আমি খেলি। ফেডারেশন বা অন্য কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে যোগাযোগ হয়নি।
প্রশ্ন: এ দেশে বিগত দুই বা তিন দশকে অনেক আফ্রিকান খেলোয়াড় খেলতে দেখেছি। তবে অন্যদের সঙ্গে শারীরিক গড়নে আপনার বেশ পার্থক্য দেখেছি। আপনি অনেক বেশি পেশীবহুল নন, একটু শুকনো-পটকা…।
ওমর: হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কী বলতে চাচ্ছেন। গাম্বিয়ানরা নাইজেরিয়ান, ঘানাইয়ানদের মতো পেশীবহুল বা দীর্ঘকায় হয় না। এই যে শুকনো বা ছোটোখাটো হওয়াটা আমার কাছে বাড়তি কিছু মনে হয়। কারণ আমি সবসময় বিশ্বাস করি, ফুটবল মস্তিষ্ক দিয়ে খেলতে হয়। সঙ্গে প্রয়োজন টেকনিক ও আত্মবিশ্বাস। এখানে শরীরের গঠন মূখ্য নয়। আমি জানি ভালো ফুটবল খেলতে আমারআমার শরীরটা কিভাবে ব্যবহার করতে হবে। আমি হয়তো অনেক শক্তিশালী নই, তবে হ্যাঁ, আমার গতি আছে, মস্তিষ্ক আছে, আমার টেকনিক আছে। এভাবেই আমি টিকে থাকি।
প্রশ্ন: আপনি গড়নের দিক থেকে তো ঠিক ঠিক বাংলাদেশিদের মতোই…
ওমর: হ্যাঁ, হ্যাঁ। গড়নের কারণেই বাংলাদেশে মানিয়ে নেওয়াটা সহজ হয়েছে।
প্রশ্ন: তাহলে তো অবশ্যই আপনার বাংলাদেশ দলে খেলা উচিত (হাসি)?
ওমর: আমি জানি বাংলাদেশ জাতীয় দলটা বেশ ভালো। তাদের একটা ভালো স্কোয়াড আছে। তাদের অনেক ভালো কিছু খেলোয়াড় আছেন, যাদের বেশিরভাগকেই আমি চিনি, তাদের সঙ্গে সম্পর্কও ভালো। বাংলাদেশের জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। আমি এখানকার সবকিছু জানি। তাই, তাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্তটা নেওয়াই আমার জন্য স্বাভাবিক। কারণ এখানে আমাকে শূন্য থেকে শুরু করতে হবে না। এটি কেবল একটি ধারাবাহিকতা, কারণ আমি বাংলাদেশের ফুটবলের সঙ্গে অভ্যস্ত। হামজা, সমিত সোম, এই যে তরুণ সুকি- এদের সঙ্গে খেলা আমার জন্য খুব সহজ হবে। কারণ আমি জানি তারা কী করতে পারে এবং কী করতে পারে না। তাই এটা আমার পক্ষে খুব সহজ হবে। তবে এটা সম্পূর্ণই আমি সময়ের হাতে ছেড়ে দিয়েছি।
প্রশ্ন: যদি এদেশের স্থানীয় খেলোয়াড় এবং প্রবাস থেকে আসাদের তুলনা করতে বলি, কী বলবেন? বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কীভাবে মূল্যায়ন করবেন?
ওমর: স্থানীয় খেলোয়াড়রা খুব ভালো। তবে আমি মনে করি লিগটা সঠিকভাবে হওয়া উচিত, যাতে খেলোয়াড়রা খেলার সময় বেশি পায়। বিদেশে লিগে যারা খেলে তাদের তুলনায় স্থানীয়রা খেলার সময় অনেক কম পায়। এখানকার লিগে এক-দুইটা ম্যাচ খেলার পরও এক মাসের জন্য বন্ধ থাকে খেলা। এটাই মোটেই ফুটবল উন্নয়নে সহায়ক নয়। হামজার কথাই ধরেন, তিনি ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে খেলে। প্রতি সপ্তাহেই তার অন্তত দুটো খেলা থাকে। তিনি পর্যাপ্ত গেম টাইম পাচ্ছে। স্থানীয়দের সে সুযোগ নেই। আপনি যত বেশি খেলবেন, আপনার আত্মবিশ্বাস তত বাড়বে। এখানে আমরা খেলি আবার খেলা বন্ধ করে দিই, আবার খেলি, আবার বন্ধ। আমি মনে করি নিয়মিত খেলাটা খুব গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: ফর্টিসকে এমন একটা জায়গা আনতে আপনার অবদান ছিল শেষ পাঁচ মৌসুমে। এই ক্লাবটা নিয়ে কিছু বলবেন?
ওমর: হ্যাঁ, আমি আমি বলব আমি গর্বিত কারণ এই ক্লাবটা আমাদের ছোট ছেলে থেকে পরিণত মানুষ হতে সহায়তা করেছে। আমাদের ভালো করার নেপথ্যে শুধুই টিমওয়ার্ক। আমরা দল হিসেবে কঠোর পরিশ্রম করি। একে অপরের জন্য লড়াই করি। আমার কাছে ছোট-বড় বলে কিছু নেই। আপনার দল যদি ঐক্যবদ্ধ হয়, আপনি ফলাফল পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, ফর্টিসে আমাদের কখনোই বেতন নিয়ে কোনো সমস্যা হয়নি। হয়তো এক বা দুই দিন দেরি হয়েছে, যা আমার কাছে স্বাভাবিক। এখানকার ম্যানেজমেন্ট, স্টাফরা খুব ভালো। সবচেয়ে বড় ব্যাপার এখানকার মানসম্পন্ন খাবার। আপনি জানেন বিদেশী এবং স্থানীয়দের পছন্দ সম্পূর্ণ আলাদা। আমরা যা খাই এবং তারা যা খায়, তা আলাদা। খাবারের মানটা যদি আমার কাছে ঠিক না থাকতো, তবে টিকে থাকা কষ্ট হতো। তখন বাইরে গিয়ে আমার খাবার খেতে হত। আমি বলব না যে শতভাগ সুযোগ সুবিধা পাই। তবে অন্য অনেক ক্লাবের তুলনায় অনেক ভালো।
প্রশ্ন: আবারও জানতে চাই, যদি জাতীয় দলের খেলার প্রস্তাব পান এবং খেলতে রাজি হন, কি লক্ষ্য থাকবে?
ওমর: লক্ষ্য স্রেফ একটাই, বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপ ও বিশ্বকাপে নিয়ে যাওয়া। তবে চাইলেই তো হবে না, আমি মনে করি ফুটবল নিয়ে বড় স্বপ্ন দেখতে হলে আপনাকে ভালোমানের মাঠে খেলতে হবে। ফেডারেশনের কাছে আবেদন একটাই মাঠগুলো উন্নত করুন। বসুন্ধরা কিংস এরেনা ছাড়া, অন্য মাঠগুলোতে খেলা খুব কঠিন।



হামজা চৌধুরীবাংলাদেশফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা