Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফর্টিস পাচ্ছে আন্তর্জাতিক ফুটবলের আবির

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২০:৫২
ফর্টিস পাচ্ছে আন্তর্জাতিক ফুটবলের আবির

সংগৃহীত ছবি

ক্লাব লাইসেন্সিং নিয়ে শুরু হয়েছে বাড়াবাড়ি রকমের কড়াকড়ি। আধুনিক ফুটবলে লাইসেন্সের শর্ত পূরণ করতে ব্যর্থ হলে বন্ধ হয়ে যায় অনেক সম্ভাবনার দরজা। শর্ত পূরণের ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক আসরে খেলার সুযোগ হারিয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ফুটবলারদের বেতন বকেয়ার অনেকগুলো নালিশ পড়ায় দুটি ক্লাবকে ট্রান্সফার নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। নির্ধারিত সময়ে ফিফার কাছে জমা পড়া অভিযোগের সুরাহা না করায় বিপাকে তারা। তাতেই খুলে গেছে ফর্টিস এফসি'র ভাগ্য। তারা পেতে শুরু করেছে আন্তর্জাতিক ফুটবলের আবির। সব কিছু ঠিক থাকলে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তারা।

কেবল ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করাতেই এ সুযোগ তৈরী হয়নি। ফর্টিসকে মাঠেও ভালো দল হিসেবে প্রমাণ দিতে হয়েছে। বাংলাদেশ ফুটবল লিগের বাকি আর দুই রাউন্ড। এখনও তাদের সামনে আছে শিরোপা জয়ের সুযোগ। শীর্ষে থাকা বসুন্ধরার সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্টের। আর দুইয়ে থাকা আবাহনীর থেকে তিন পয়েন্টে পিছিয়ে। তৃতীয়স্থান নিশ্চিত তাদের।

লিগের মূল লড়াইটা বসুন্ধরা কিংস ও আবাহনীর। নিয়মানুযায়ী লিগজয়ী পায় আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। লাইসেন্সিংয়ের অনুমোদন না পাওয়ায় সে সুযোগ হারাচ্ছে গত কয়েক বছর এএফসি আসরের নিয়মিত খেলা বসুন্ধরা ও আবাহনী। এবার ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করেছিল ছয়টি ক্লাব। এর মধ্যে ফর্টিস ও পুলিশ এফসি সকল শর্তপূরণ সাপেক্ষে অনুমোদন পেয়েছে সোমবার।

ফর্টিস অবশ্য কোন অনিশ্চয়তায় নেই। জটিল সমীকরণ মিললে প্রথমবারের মতো লিগ শিরোপাও ঘরে তুলতে পারে তারা। যদি তা নাও হয়, তারপরও তারাই খেলবে চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড। ক্লাব সভাপতি শাহীন হাসান জুলাই-আগস্টে হতে যাওয়া চ্যালেঞ্জ লিগের জন্য শক্তিশালী দল গড়ার ভাবনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, 'আমরা অবশ্যই চাইবো একটা শক্তিশালী দল নিয়ে সেখানে দেশের প্রতিনিধিত্ব করতে। আমাদের বর্তমান স্কোয়াড তো আছেই, এর বাইরে যারা অতীতে আমাদের হয়ে এলেছেন, সেখান থেকে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো। আর চ্যালেঞ্জ লিগে খেলার নিশ্চয়তা পেলে লিগের পরও ক্যাম্প বন্ধ করবো না, যাতে সেরা প্রস্তুতি নিয়ে সেখানে যেতে পারি।'

দীর্ঘদিন পর বসুন্ধরা ও আবাহনীর বাইরে কোন ক্লাব পাচ্ছে এএফসি টুর্নামেন্টে খেলার সুযোগ। বিপদ নিজেরাই ডেকে এনেছে দু'দল। ফিফা সূত্রে জানা গেছে, বেতন নিয়মিত না পেয়ে বসুন্ধরা ক্লাবের বিরুদ্ধে ১১ ফুটবলার বিভিন্ন সময় ফিফায় নালিশ করে। তার প্রেক্ষিতে বসুন্ধরার ওপর খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। এরকম বেশ কয়েকটি অভিযোগে নিষিদ্ধ আবাহনীও।

এ সব অভিযোগের সুরাহা না করলে এএফসি'র টুর্নামেন্ট দূরে থাক, আসন্ন দলবদলেই অংশ নিতে পারবে না দেশের দুই পরাশক্তি।

ফর্টিস এফসিবাফুফেএএফসি চ্যালেঞ্জ লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে