Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

অবসর নিয়ে ভাবছেন দি মারিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৮:৫৩
অবসর নিয়ে ভাবছেন দি মারিয়া

সংগৃহীত ছবি

কোপা লিবার্তাদোরেসে করিন্থিয়ান্সের কাছে হেরে বিদায় নিয়েছে রোজারিও সেন্ট্রাল। এরপর ক্লাবটিতে আনহেল দি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নিয়ে তাকে নতুন করে ভাবতে হবে। এমনকি অবসরের সম্ভাবনাও উড়িয়ে দেননি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে দি মারিয়া বলেন, ‘এটা কঠিন সময়। আমার স্বপ্নটা অন্য রকম ছিল, আরও এগিয়ে যাওয়ার ইচ্ছাও ছিল। কিন্তু এটাই ফুটবল। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে আমি আর কী করতে চাই।’

দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে করিন্থিয়ান্সের এক খেলোয়াড় লাল কার্ড দেখলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইন দল। বরং ম্যাচের ৩৫ মিনিটে গোল হজম করে বিদায় নিশ্চিত নেয় তারা। দি মারিয়া মনে করছেন করিন্থিয়ান্সের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি রোজারিও,‘আমরা যে ধরনের ম্যাচ খেলতে চেয়েছিলাম তা পারিনি। ঘরের মাঠে আমরা যা করেছিলাম এখানে তা করতে পারিনি। অনেক সমস্যায় পড়েছি। বল যখন আমাদের দখলে ছিল তখনও সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আপনি যখন সুযোগ নষ্ট করবেন তখন পরিস্থিতি অন্য রকম হয়ে যায়।'

ইউরোপীয় ফুটবলে ১৮ বছর কাটানোর পর ২০২৫ সালে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরেছিলেন দি মারিয়া। বিদায় নিশ্চিত হলেও সমর্থকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এখনো অটুট। সেটিই তাকে ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে।

গত জুনে রোজারিওর সঙ্গে চুক্তি নবায়ন করেছেন দি মারিয়া। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকার কথা তার। তখন তাঁর বয়স হবে ৩৯।

আনহেল দি মারিয়ারোজারিও সেন্ট্রাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise