কোপা লিবার্তাদোরেসে করিন্থিয়ান্সের কাছে হেরে বিদায় নিয়েছে রোজারিও সেন্ট্রাল। এরপর ক্লাবটিতে আনহেল দি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নিয়ে তাকে নতুন করে ভাবতে হবে। এমনকি অবসরের সম্ভাবনাও উড়িয়ে দেননি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।ম্যাচ শেষে দি মারিয়া বলেন, ‘এটা কঠিন সময়। আমার স্বপ্নটা অন্য রকম ছিল, আরও এগিয়ে যাওয়ার ইচ্ছাও ছিল। কিন্তু এটাই ফুটবল। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে আমি আর কী করতে চাই।’দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে...